রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪১.২ ডিগ্রি
রাজশাহী প্রতিনিধি : বৈশাখের শুরুতেই রাজশাহীতে চলমান তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার বিকেলে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৬ সালের ২৯ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছয় বছর পর আবার এ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত একই তাপমাত্রা বিদ্যমান ছিল। এর আগে সকালের দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের পর থেকে সন্ধ্যা ও রাতের দিকে ধীরে ধীরে এই তাপমাত্রা কমবে।
আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, গত ১২ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি। ১৩ এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি। গত ১৪ এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর আজ হঠাৎ করে তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রিতে ওঠে। ধারণা করা হচ্ছে, আগামীকাল তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে থাকবে। তবে রাজশাহীর প্রকৃতিতে মৃদু তাপদাহ বিরাজ করবে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, মার্চের মধ্যভাগ থেকে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে একই মাত্রায় তাপপ্রবাহ বয়ে যাবে। এর মধ্যে গত ৪ এপ্রিল রাজশাহীতে মাত্র শূন্য দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এর আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু রাজশাহীতে বৃষ্টির দেখা মেলেনি।
সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মৃদু তাপদাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মাঝারি তাপদাহ হিসেবে ধরা হয়। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। ফলে মাঝারি তাপপ্রবাহ রাজশাহীতে আজ তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে পাওয়া তথ্য মতে, ১৯৪৯ সাল থেকে দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলেও ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৬ সালের ২৯ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তারপর তাপমাত্রা বাড়লেও এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা আর ৪২ ডিগ্রি অতিক্রম করেনি।
এদিকে, শুক্রবার সকালে নগরীর হাট-বাজারে খানিকটা ভিড় লক্ষ্য করা গেলেও দুপুরের পর নগরী ছিল প্রায় ফাঁকা। কাঁচাবাজার ও ফলের দোকানগুলো খোলা থাকলেও তেমন ক্রেতা সমাগম চোখে পড়েনি। তবে তরমুজ-আনারস ও কলার দোকানে দেখা গেছে কিছু ক্রেতা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হিল কাফি জানান, হঠাৎ করেই রাজশাহীর প্রকৃতিতে সূর্যের তাপ বেড়েছে। এসময় বৃষ্টি খুবই প্রয়োজন, অন্যথায় কৃষকের ফসল পুড়ে ছাই হয়ে যাবে।
এ তাপদাহে আমের পরিচর্যার বিষয়ে তিনি বলেন, এসময় আমের বেশ যত্ন নেওয়া প্রয়োজন। গাছে বেশি বেশি ওষুধযুক্ত পানি ছিটাতে হবে যাতে গুটি আম ও ছোট ছোট আমগুলো ঝরে না যায়। যদিও প্রথম দিকে রাজশাহীর গাছগুলোতে প্রচুর আমের মুকুল ধরেছিল। কিন্তু কয়েক সপ্তাহের তীব্র তাপদাহে আমের বেশ ক্ষতি হয়েছে। আর তাই আমের পরিচর্যায় চাষিদের যত্নশীল হতে হবে।
(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








