চট্টগ্রামে ক্রেতাদের ভিড়, দম ফেলার ফুরসত নেই বিক্রয়কর্মীদের
চট্টগ্রাম প্রতিনিধি : ঈদের দিন যতই ঘনিয়ে আসছে নগরের বিপণি বিতানগুলোতে ক্রেতার ভিড় ততই বাড়ছে। ঈদ ঘিরে পছন্দের কেনাকাটা করতে প্রতিদিন আসছেন হাজারও ক্রেতা। মার্কেটের ভেতরে যেমন ক্রেতাদের ভিড়, তেমনি বাইরেও ক্রেতাদের জটলা আর রাস্তায় যানজট।
রোজার শুরু থেকেই ক্রেতারা মার্কেটে আসছেন এবং পছন্দের পোশাক কিনছেন। বিশেষ করে শুক্র ও শনিবার ক্রেতাদের ভিড় বেশি থাকছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে দম ফেলার ফুরসত নেই বিক্রয়কর্মীদের।
অন্যদিকে সড়কেও ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকছে৷ নগরের দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, ওয়াসা মোড়, জামালখান, নিউমার্কেট, দেওয়ানহাট, ফ্লাইওভার নির্মাণকাজ চলমান থাকায় আগ্রাবাদে ঘন্টার পর ঘন্টা যানজটের মুখে পড়ছেন ক্রেতারা। নগরের এসব এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
আগ্রাবাদ ও আন্দরকিল্লা এলাকায় গিয়ে দেখা যায়, কর্মস্থলে যাওয়ার জন্য মানুষ রাস্তার দুইপাশে অপেক্ষা করছেন। একটি রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা এলেই যাত্রীরা হুড়োহুড়ি করে তাতে ওঠার চেষ্টা করছেন। পোশাক শ্রমিকসহ বিভিন্ন কারখানার লোকজন কারখানার গাড়িতে কাজে গেলেও অন্যদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর বিকেলের চিত্র আরও ভয়াবহ। কেনাকাটা করতে আসা বেশিরভাগ গাড়িগুলো রাস্তার পাশেই পার্কিং করে রাখা হচ্ছে। এছাড়াও রাস্তায় রয়েছে ভ্রাম্যমাণ দোকান। যেগুলোর কারণে হরহামেশাই যানজট লেগে থাকছে।
রোববার (১৭ এপ্রিল) নগরের চকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, গুলজার টাওয়ার, মতি শপিং কমপ্লেক্স, কেয়ারী ইলিশিয়ামসহ অধিকাংশ মার্কেট ও শপিংমলে ক্রেতাদের যেমন ভিড় তেমনি বাইরেও মানুষ এবং গাড়ির জট। বেলা ১২টায় নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা, কাজির দেউড়ির ভিআইপি টাওয়ার এলাকায়ও একই অবস্থা। সানমার ওশান সিটির সামনে ঘন্টার পর ঘন্টার যানজট।
মতি শপিং কমপ্লেক্সের ‘লিজা শাড়ি বিতান’ এর মালিক জাফর আহমদ বলেন, ঈদ উপলক্ষে মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছেই। সড়কেও যানজট। শনিবার সারাদিন দোকানে ব্যস্ত সময় পার করেছি। বিকেলে বাড়ি যাবো, চকবাজার মোড়েই দীর্ঘ যানজট। বাড়ি পৌঁছাতেই সময় লেগেছে এক ঘন্টা। দোকানে মানুষের জট, দোকানের বাইরে গাড়ির জট। অন্যদিকে চরম গরম পড়ছে। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
সানমার ওশান সিটিতে শপিং করতে আসা ফয়সাল মাহমুদ বলেন, বহদ্দারহাট থেকে সানমার আসতে আমার ৪৫ মিনিট সময় লেগেছে। বহদ্দারহাট মোড়, দুই নম্বর গেইট, সানমারের আগে ব্যাপক যানজট। এরপর দোকানগুলোতেও মানুষের জটলা। সবমিলিয়ে শপিং করতে খুব কষ্ট হচ্ছে।
নগরের দুই নম্বর গেইটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মঞ্জুর হোসেন বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশ ছাড়াও আমাদের অতিরিক্ত জনবল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারে। কিন্তু নগরের ব্যস্ততম এলাকার মধ্যে এটি একটি। তাই অনেক সময় উল্টো পথে গাড়ি পারাপার, ট্রাফিক আইন অমান্য ও সড়কেই গাড়ি পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়। এরপরও আমরা চেষ্টা করছি।
(জেজে/এএস/এপ্রিল ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








