নাটোরে জোরপূর্বক গাছ কেটে বৃদ্ধার জমি দখলের অভিযোগ শ্রম অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে
নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের শংকরভাগ গ্রামের একজন বৃদ্ধার জমি জোরপূর্বক দখল করে, ১২টি মেহগনি গাছ সহ ১৮ টি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বলছেন, মিথ্যার আশ্রয় নিয়ে ক্রয়কৃত সম্পত্তি দাবি করে ১৩ বছর পরে সর্বমহল ম্যানেজ করেই দখল নিতে চাইছেন আমার জমি। তবে অভিযুক্ত বলছেন, এটি তার ক্রয়কৃত সম্পত্তি।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, বৃদ্ধার দুই বোন ও দুই ভাই এর সম্পত্তির দুই ভাই ও বোনের মোট তিন জনের সম্পত্তি ক্রয়ের লিখিত স্ট্যাম্প করেন সেখানে জয়গন বেগমের সম্পত্তি বিক্রয় কথা উল্লেখ না থাকলে তার জমিও দখল করেন তিনি।
২০০৯ খ্রিস্টাব্দে ১৫০ টাকার স্ট্যাম্পে মৃত তিন ব্যক্তির টিপসই স্বাক্ষরিত মাত্র ২০ হাজার টাকায় কেনা ওই সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
মোছা. জয়গন বেগম জানান, আমরা দুই ভাই দুই বোন। বাবা মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে সম্পত্তি ভাগ করা হয়নি। নাটোর-বাগাতিপাড়া দয়ারামপুর অঞ্চলিক সড়কের শংকরভাগ বাজারের পাশে রাস্তা সংলগ্ন সাড়ে ৬ শতক জমি আমাদের আছে। হঠাৎ করেই শোনা যাচ্ছে ২০০৯ সালে আমার ভাইবোনেরা আনোয়ার নামক ওই ব্যক্তির কাছে- জায়গাটি ২০ হাজার টাকা মূল্যে বিক্রি করেছে মর্মে ১৫০ টাকার আমার তিন ভাইবোনের টিপসই দেওয়া একটি স্ট্যাম্প উপস্থাপন করছেন।
আমার অংশের আড়াই শতাংশ জায়গায় আমি মেহগনি গাছ রোপন করেছিলাম, সেই গাছগুলি আজ আনোয়ার সন্ত্রাসী কায়দায় পলান, কুতুবসহ প্রায় পনের বিশ জন ব্যক্তি কেটে নিয়ে যায়। গাছগুলো সংকরভাগ বাজারের স-মিলে বিক্রয় করে দেয়। ওই মেহগনি গাছগুলো স-মিলে পাশে দেখা যায়। এ সময় আমি বাধা প্রদান করলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার শাড়ির আচল ছিঁড়ে যায় এবং আমি আঘাত প্রাপ্ত হই। সুবিচার পেতে আমি স্থানীয় অনেক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করলে তারা আনোয়ারের হয়ে কথা বলে।
ভুক্তভোগির ছেলে রুহুল আমিন জানান, "আমার মায়ের পৈতৃক সূত্রে পাওয়া ওই জমিটি বর্তমানে আমাদের দখলে আছে নিচু জায়গা ছিল আমরা মাটি ফেলে উঁচু করেছি এবং একটি ঘর তোলা আছে। ঘরের পেছনে ১২টি মেহগনি গাছ রোপন করে ছিল আমার মা। আজ আনোয়ারসহ তার সন্ত্রাসী বাহিনী ও সহযোগীরা কেটে নিয়ে গেছে।"
অভিযুক্ত শ্রম অধিদপ্তরের কর্মচারী আনোয়ার'এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "সাংবাদিকের সাথে আমার কোনো কথা নেই, আমি টাকা দিয়ে জমি ক্রয় করেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে ওয়ার্ড কাউন্সিলরের উপর স্থানীয়ভাবে মীমাংসার জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা কেন আসছেন চলে যান আপনাদের কে খবর দিল। আমি ক্লান্ত আপনাদের সাথে দেখা করতে পারবো না। আপনারা যা পারেন করেনগা। আমি টাকা দিয়ে জমি কিনেছি আমিতো দখল করবই”।
এ ব্যাপারে বড়হরিশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিন হোসেন জানান, মেহগনি গাছ কর্তন বা জমি দখল সংক্রান্ত বিষয়ে আমি কিছুই জানিনা। তবে ইতিপূর্বে শুনেছিলাম শ্রম অধিদপ্তরের কর্মচারী আনোয়ার ওই জায়গাটি কিনেছেন।"
বড়হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলালুর রহমান জানান, “বৃদ্ধা ‘জয়গন বেগম’ সত্য কথা বলছেন না। এ বিষয়ে মীমাংসার জন্য স্থানীয়ভাবে বহুবার চেষ্টা করা হলেও তারা সালিশে উপস্থিত হয় না।
শ্রম অধিদপ্তরের কর্মচারী আনোয়ার হোসেন ২০০৯ খ্রিস্টাব্দে ওই জায়গাটি ক্রয় করেন। ক্রয়কৃত জায়গার মধ্যে তিনি নিজেই মেহগনি গাছ রোপণ করেছিলেন। স্থানীয়ভাবে মীমাংসায় ৪২ লিংক জায়গা বৃদ্ধাকে দেওয়া হয়েছে।"
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয়, অন্যায় ভাবে কারো জায়গার গাছ কেটে নেয়, তাহলে তার ক্ষতিপূরণসহ সম্পূর্ণ বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এডিকে/এসপি/এপ্রিল ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








