E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ইস্টার সানডে পালিত

২০২২ এপ্রিল ১৭ ১৯:৩৪:০৯
ফরিদপুরে ইস্টার সানডে পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালন করা হয়েছে। আজ রবিবার এ উপলক্ষে ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ মিশনে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ এর সম্পাদক পল বিশ্বাস জানান ইস্টার সানডে উপলক্ষে সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত উপাসনা অনুষ্ঠিত হয়। এরপর সবাই একত্রিত হয়ে বিশেষ প্রার্থনায় মিলিত হয়। এছাড়া পুরো সপ্তাহ জুড়ে সান্ধ্যকালীন সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মহামারি করোনা থেকে মুক্ত এবং দেশ ও জাতির কল্যাণে প্রভু যীশুর কাছে প্রাথনা করা হয়।

(ডিসি/এসপি/এপ্রিল ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test