ব্রিজের মুখ বন্ধ করে বসতবাড়ি, দেড়শ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার আশংকা
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি)র ব্রিজের মুখ বন্ধ করে গোপালগঞ্জে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম পশ্চিমপাড়া গ্রামের ইমরান শেখ ওই ব্রিজের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করছেন। এতে ওই এলাকার প্রায় দেড় শ’ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ওই কাজ বন্ধ করে এলাকার কৃষিকে রক্ষা করে কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন।
পদ্মবিলা গ্রামের মশিউর রহমান, গোয়ালগ্রামের মাসুদ শেখ বলেন, গোয়ালগ্রাম-পদ্মবিলা সড়কের গোয়ালগ্রাম পশ্চিমপাড়া চাঁন মিয়ার বাড়ি সংলগ্ন ব্রিজের মুখ বন্ধ করে এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটছেন ইমরান শেখে। সেখানে তিনি বসতবাড়ি নির্মাণ করছেন। ইমরান গোয়ালগ্রামের মো. আজাহার শেখের ছেলে। বসতবাড়ি নির্মাণ করা জমির মধ্যে সরকারি খাস জমি রয়েছে। জমির মালিক প্রভাব খাটিয়ে কারও কোন কথা কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
গোয়ালগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর বলেন, ‘সারা বছর বিলের পানি এ ব্রিজের নিচ দিয়ে ওঠা নামা করে। ব্রিজের মুখ বন্ধ করে বসতবাড়ি করায় পানি চলাচলা বন্ধ হয়ে যাবে। এতে গোয়ালগ্রাম ওপদ্মবিলা গ্রামের ১শ’৫০ বিঘা জমির পানি ওঠা নামা করতে পারবে না। বৃষ্টির পানি জমে শুস্ক মৌসুমে ওই সব জমিতে জলাবদ্ধতার সৃস্টি হবে। ফলে চাষাবাদ ব্যাহত হবে। ওই এলাকার কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে আমাদের এলাকার কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবো। তাই বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে পানি চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ ব্যাপারে জমির মালিক ইমরান শেখ ব্রিজের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণের কথা শিকার করে বলেন, ব্রীজ বন্ধ হলে আমার কিছু করার নেই। ব্রিজের মধ্যে আমার জমি রয়েছে। তাই আমি আমার নিজস্ব দলিলের জমিতে বাড়ি করছি। আমার পাশের অনেকে খাস জমিতে বাড়ি-পুকুর করেছে। সেখানে কেউ কিছু বলেন না। এখন ব্রিজ কোন কাজে আসে না। তাই আমি অকার্যকর সরকারি ব্রিজের মুখ বন্ধ করে দিচ্ছি। ব্রিজবন্ধ করে সেখানে বসত ঘর বানাচ্ছি।’
মাহমুদপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দাউদ হোসেন বলেন, মুহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর, সাতাশিয়া ও গোয়ালগ্রামে এ ধরণের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধন আমাদের কৃষি বিভাগের হাতে নেই। তাই ওই ৩ গ্রামের কৃষককে আমি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে বলেছি। এসিল্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ সমস্যার সমাধান করতে পারেন। তা হলেই কৃষক জলাবদ্ধতা থেকে রক্ষা পবে। কৃষি উৎপাদন ঠিক রাখা সম্ভব হবে।
কাশিয়ানী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম বলেন, ‘এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ামাত্র আমরা অভিযান পরিচালনা করব। তবে কেউ অবৈধভাবে ব্রিজের মুখ বন্ধ করে রাখতে পারবো না। কৃষির স্বার্থে এগুলো অবমুক্ত করে দেয়া হবে।’
(টিকেবি/এসপি/এপ্রিল ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








