E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বর্ণিল আয়োজনে মৌলভীবাজার সদর মডেল থানার ইফতার মাহফিল

২০২২ এপ্রিল ১৯ ২২:২১:৪৩
বর্ণিল আয়োজনে মৌলভীবাজার সদর মডেল থানার ইফতার মাহফিল

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বর্ণিল আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গণে বিশাল প্যান্ডালে কয়েকশ মানুষের জন্য থানা পুলিশের আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিল পূর্বে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এমপি, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ,সাংবাদিক আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেস মোনাজাত করা হয়।

(একে/এসপি/এপ্রিল ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test