খাল থেকে মাটি তুলে ঝুঁকিপূর্ণ রাস্তা নির্মাণ!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : সরকারি খাল পাড়ে রাস্তার দু’পাশে মাটির স্তুপ। দেখে যে কারও মনে হবে ভেকু দিয়ে খাল খনন করা হচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়। রাস্তা নির্মাণের জন্য রাস্তা ঘেঁষে খাল থেকে মাটি তুলে স্তুপ করে রাখা হয়েছে। এই মাটি দিয়েই ঝুঁকিপূর্ণ রাস্তার কাজ করা হচ্ছে খাল পাড়ে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের বিদ্যাধর এলাকায় এলজিইডির রাস্তা নির্মাণের জন্য খাল থেকে মাটি তোলা হচ্ছে। খাল থেকে খাড়াখাড়ি ভাবে মাটি তুলছেন ঠিকাদারের লোকজন। খালে কোন রকম প্যালাসেটিংস দেয়া হয়নি। খাল থেকে মাটি তুলে সেই মাটি দিয়েই রাস্তার সোল্ডার বেঁধে দেয়া হচ্ছে। এতে বর্ষাকালে অতি বৃষ্টিতে এ রাস্তা খালের মধ্যে ধসে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।
কাশিয়ানী উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ৫ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে কাশিয়ানী উপজেলার দেবাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স।
বিদ্যাধর গ্রামের বাসিন্দা হানিফ উদ্দিন খসরু বলেন, ‘ঠিকাদার রাস্তার পাশ ঘেঁষে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের খাল থেকে ভেকু দিয়ে মাটি তুলে রাস্তায় দিচ্ছেন। এতে রাস্তা ধসে আবার খালের মধ্যে চলে যাওয়ার আশংকা রয়েছে। আমরা ঠিকাদারের লোকজনকে রাস্তা সংলগ্ন খাল থেকে মাটি তুলতে নিষেধ করলেও তারা তা শুনছেন না ।’
ওই গ্রামের মো. মাসুম আলী খান বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে ছিলো। এ সড়ক দিয়ে আমাদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন করে রাস্তাটি নির্মিত হলে আমাদের চলাচল, পণ্যপরিবহন ও ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে। কিন্তু রোস্তা নির্মাণে রাস্তার ঠিক পূর্বপাশ ও পশ্চিমপাশের খাল থেকে মাটি তোলা হচ্ছে। এখানে কোন প্রটেকশন ওয়াল রাখা হয়নি। তাই এই মুহুর্তে ভারি বর্ষণ হলেই রাস্তা খালের মধ্যে ধসে পড়ার আশংকা রয়েছে।’
ওই সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কামরুল এন্ড ব্রাদার্সের মো. মেহেদী হাসান খাল থেকে মাটি তোলার কথা স্বীকার করে বলেন, ‘খালের মাঝ থেকে মাটি তোলা হচ্ছে। রাস্তার কোল ঘেঁষে মাটি তোলা হচ্ছে না। এতে রাস্তার কোন ক্ষতি হওয়ার আশংকা নেই। মাটির জন্য যে টাকা বরাদ্দ, তাতে অন্য জায়গা থেকে মাটি এনে কাজ করা সম্ভব নয়। এমনিতেই কাজটি করে অনেক লোকসান হচ্ছে। তাই খাল থেকে মাটি নিয়ে সহজে কাজ করা হচ্ছে।’
তদারকির দায়িত্বে থাকা কাশিয়ানী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মাদ আলী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। মাটির জন্য ঠিকাদারকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এ কাজে খাল থেকে মাটি নেয়ার সুযোগ নেই। রাস্তা সংলগ্ন খাল থেকে মাটি তুললে তা বন্ধ করে দেয়া হবে।’
গোপালগঞ্জ পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, এ ভাবে কাজ করা ঠিক হচ্ছেনা। প্যালাসেটিংস না দিয়ে এ ভাবে কাজ করলে রাস্তা ঝুঁকির মধ্যে পরবে। তারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করতে পারত। এতে এক সাথে খাল খনন ও রাস্তার কাজ করা সম্ভব হত। এখন ঠিকাদার মাটির জন্য টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও কেন খাল থেকে মাটি নিচ্ছে তা খতিয়ে দেখা হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ২১, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








