E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে বাটা শো-রুমসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২০২২ এপ্রিল ২১ ১৬:৪৭:৪১
সিরাজগঞ্জে বাটা শো-রুমসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : অতিরিক্ত মূল্যে জুতো বিক্রির দায়ে সিরাজগঞ্জের বাটা শো-রুমসহ দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে এ অভিযান চালানো হয়।

মাহমুদ হাসান রনি জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় বাটার শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় ১৪৯৯ টাকার জুতা ১৭৯৯ ও ১৩৯৯ টাকার স্যান্ডেল ১৪৯৯ টাকা বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই বাজারে প্রান ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(আিই/এসপি/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test