কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
মিলন কর্মকার রাজু, কলাপাড়া : দখল, দূষণে মৃতপ্রায় আন্ধারমানিক নদী ফিরে পাক তার হারানো স্রোত এ দাবি তুলে কলাপাতায় ফুল ভাসিয়ে নদীর প্রতি সন্মান জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপন হলো বিশ্ব ধরিত্রী দিবস। আমাদের পৃথিবীর জন্য বিনিয়োগ করুন এ শ্লোগান নিয়ে এ দিবসে সবার একই দাবি রক্ষা করা হোক পরিবেশ। বর্জণ করা হোক পলিথিন,প্লাষ্টিক। এ উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। জনপ্রতিনিধি ও পরিবেশবিদরা বলেন, পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসলেই সুন্দর হবে আগামী ভবিষত। সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে নতুন প্রজন্ম।
পটুয়াখালীর কলাপাড়ায় এবারই প্রথম উদযাপন হলো বিশ্ব ধরিত্রী দিবস। বেঁচে থাকার জন্য খাদ্য,পানীয়সহ যাবতীয় উপাদান আমরা পরিবেশ থেকেই পাই। কিন্তু পরিবেশকে ক্রমশ পিষ্টে পিষ্টে ক্ষতবিক্ষত করে বিষাক্ত পৃথিবীর দিকে ধাবিত করছে ক্ষতিকর প্রযুক্তি। দখল করে নদীর গতিপথ পরিবর্তন করছে। অবাধে ধ্বংস হচ্ছে বনাঞ্চল, পাহাড় ও প্রাকৃতিক জলাধার। তাইতো ক্রমশ রোগাক্রান্ত হয়ে পড়ছে পৃথিবী।
তাই এই পৃথিবী ও পরিবেশ রক্ষায় একজোট হয়ে শিক্ষার্থীরা নদীতে ফুল ভাসিয়ে তার প্রতি সন্মান জানালো। অঙ্গীকার করলো পরিবারের মতো পরিবেশ রক্ষায় তারা একজোট হবেন।
শুক্রবার এ দিবসটি আয়োজন করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিস ও ইকোফিস-২ প্রকল্প। সকালে আন্ধারমানিক নদীতে ফুল ভাসিয়ে নদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও পরিবেশকর্মীদের অংশগ্রহনে শোভাযাত্রা বের হয়। নদীর তীর থেকে শোভাযাত্রাটি মূল সড়ক প্রদক্ষিণ করে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় বিদ্যালয় মাঠে রোপন করা হয় বিভিন্ন প্রজাতির বৃক্ষ।
বিশ্ব ধরিত্রী দিবসে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, এ আন্ধারমানিক নদী হলো কলাপাড়ার হৃদস্পন্দন। এ নদী না বাঁচলে পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। একইসাথে তারা এখন থেকে সব ধরণের প্লাষ্টিক পণ্য বর্জণ করবেন বলে অঙ্গীকার করেন।
আর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, পরিবেশ রক্ষায় তারা এখন থেকে শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করবেন।
প্রানী ও পরিবেশ গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কেবল সচেতনতাই পারে আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে। এজন্য সবাইকে পরিবেশ, নদী ও প্রানীসম্পদ রক্ষায় কাজ করতে হবে।
কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, আজ একটি শুভদিনের যাত্রা শুরু হলো। সবুজে ঘেরা পৌরশহর গড়তে তারা কাজ শুরু করবেন। নদী,খাল ও পরিবেশ না বাঁচলে একটি শহর বাসযোগ্যের অনুপযুক্ত হয়ে পড়ে।
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, প্রান,প্রকৃতি রক্ষায় তারা কাজ করবেন। আজ ছোট্র শিশুরা নদীর প্রতি যেভাবে সন্মান জানিয়েছে, প্রতিটি মানু্ষ যদি পরিবেশ রক্ষায় এগিয়ে আসে কেবল তাহলে বাঁচবে এ পৃথিবী।
উল্লেখ্য, ১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলো যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। সে বছরই মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই এ দিবসটি পালনের উদ্দেশ্য।
(এমকে/এসপি/এপ্রিল ২২, ২০২২)
পাঠকের মতামত:
- চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফার্নান্দেজ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে
- ‘গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
- ১১ জন রাজাকার রাইফেল ও গুলিসহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে
- কাপ্তাইয়ে পৃথক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২
- বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
- সুন্দরবনে বিষ সন্ত্রাসীদের গডফাদার সুমন দুই সহযোগীসহ গ্রেপ্তার
- ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলার আধুনিক ভবন
- সুন্দরবনে ৩ দিন ধরে টেলিটকের নেটওর্য়াক নেই, বিপাকে পর্যটকসহ জেলে বনরক্ষীরা
- নাটোরে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
- দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিন সম্পাদক প্রার্থীর মনোনয়ন বাতিল
- খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হত্যা থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার
- সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ
- ‘বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে’
- মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে ৫২ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ
- চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু
- সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উদ্ধার
- সোনাতলায় বালু উত্তোলনকারীকে ৫০ হাজার ও সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
- প্রকৃতি ধ্বংসে বিপন্ন বাংলাদেশ
- জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- চুক্তিভিত্তিক আমদানি: কাগজ কমুক, তদারকি থাকুক
- নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
- দিনাজপুরে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- যুবলীগ নেতা হত্যা, লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৪
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যার চেষ্টা ফরিদপুরে
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- জীবন তো বহমান স্রোত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
-1.gif)








