রাজনৈতিক প্রতিহিংসায় সন্ত্রাসী হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন
আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীতে রাজনৈতিক প্রতিহিংসায় সন্ত্রাসী হামলায় সাবেক পুলিশ সদস্য প্রবীন ব্যক্তি সহ তার পরিবারের সদস্যদের জখম করা ও প্রাণনাশের চেষ্টার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গুরুতর আহত পবা উপজেলার সবসার গ্রামের সাদরুল হোসেনের বড় ছেলে মাজাহারুল ইসলাম জুয়েল বলেন, পবা থানার সবসার সাঁকোপাড়া জামে মসজিদে গত ১৫ এপ্রিল জুম্মার নামাজ শেষে পূর্ব রাজনৈতিক শত্রুতার জের ধরে সুলতান আলী আমাকে উদ্দেশ্যে করে রাজনৈতিক বক্তব্য দিলে আমি তাকে নিষেধ করি। এরই জের ধরে ২২ এপ্রিল সাঁকোপাড়া জামে মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় সুলতান আমাকে উদ্দেশ্য করে আবরও রাজনৈতিক বক্তব্য প্রদান করে। আমি বাধা দিলে উপস্থিত মুসল্লিগণ বিবাদীকে থামিয়ে
দেন। একই দিন নামাজ শেষে আমি আমার নিজ বাড়ি সবসার সাঁকোপাড়া মােড়ে এনামুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই দলবল-সহ সুলতান ও রবিউল'র হুকুমে একদল সন্ত্রাসী এলােপাথাড়ি ভাবে আমাকে কিলঘুষি, লাথি মেরে আমাকে গুরুতর আহত করে। আশে-পাশের লােকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করলে আমি বাড়িতে চলে আসি। এর কিছুক্ষণ পর আমার বাবা মােঃ সাদরুল হােসেন বড়গাছী হাট জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে আসার পথে সাঁকোপাড়া মোড়ে এনামুলের চায়ের দোকানের সামনে আসলে সুলতান ও কাওসারের নেতৃত্বে রবিউল আমার বাবাকে পিছন থেকে ঝাপটে ধরে এবং সুলতান তার হাতে থাকা ধারালাে চাপ্পড় দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার বাবার বাম চোখের উপরে কপালে সজোরে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আমার বাবা মাটিতে পড়ে গেলে অন্যান্যরা তাদের হাতে থাকা ধারালাে চাপাতি, লােহার বড়, হাতুড়ি, বাঁশের লাঠি দিয়ে এলােপাথাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ফাটা ও ছিলাফোলা জখম করে।
এসময় আমার আমার চাচা রেজাউল করিম(৪৮) আমার তাকে উদ্ধার করার জন্য আসলে মােঃ রিপন তার হাতে থাকা লােহার রড দিয়ে আমার চাচার থুতনির ডান পাশে সজোরে আঘাত করে ফাটা রক্তাক্ত জখম করে, কামরুল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার চাচার বুকে সজোরে আঘাত করে এবং অন্যান্য সকল বিবাদীগণ এলােপাথাড়ি ভাবে মারপিট করে আমার চাচাকে গুরুতর আহত করে। পরে আশেপাশের উপস্থিত লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। আহতদের স্থানীয় লােকজন সহায়তায় চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ঘটনার দিন রাতে পবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে গেছে, মামলা গ্রহন করা হবে ; আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
(এএইচ/এসপি/এপ্রিল ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








