‘ঝরে পড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার’
মাজহারুল হক, মাগুরা : ঝরে পড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার । দেশের ৬১ জেলায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ চলমান রয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগামের আওতায় আজ শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার মিঠাপুর ও গৌরীচরণ শিখন কেন্দ্র পরিদর্শনকালে এ কথাগুলো বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো: ফিরোজ উদ্দিন ।
তিনি আরো বলেন, সরকার দেশের শিক্ষার মানকে আরো একধাপ এগিয়ে নিয়ে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ শুরু করেছে । করোনাকালীন সময়ে এ কার্যক্রমের আওতায় স্কুল গুলোর কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে । করোনাকালীন সময়ের পর বর্তমানে দেশের পরিবেশ পরিস্থিতি ভালো থাকায় শিক্ষার মানকে অগ্রসর করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে । প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারের শিশুরাই স্কুল থেকে ঝরে পড়ে খুব বেশি। তাদের স্কুলে ফেরাতে ও শিক্ষার কার্যক্রমকে এগিয়ে নিতেই সরকারের এ পরিকল্পনা ।
দুটি স্কুলের কার্যক্রম সরজমিন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং স্কুলের শিক্ষার্থী,শিক্ষকসহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন ।
স্কুল পরিদর্শকালে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক সরোজ কুমার দাস,রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান,জেলা প্রোগাম অফিসার বাবর আলী, উপজেলা প্রোগাম অফিসার মো: সালাউদ্দিন ও রোভা ফাউন্ডেশনের প্রধান হিসাব কর্মকর্তা মফিজুর রহমান উপস্থিত ছিলেন ।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান বলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগামের আওতায় জেলায় ২৮০টি শিখন কেন্দ্রে ঝরে পড়া শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে । জেলার ৪টি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঝরে পড়া শিশুদের নিয়ে ৭০টি স্কুলের কার্যক্রম চলছে । এ সব শিখন কেন্দ্রে ৮ বছর বয়সী শিশু থেকে ১৪ বছর বয়সী শিশুরা পড়াশুনা করছে । সপ্তাহের ৬ দিনই শিক্ষা কার্যক্রম চলে । প্রতিটি ক্লাসে বাংলা, ইংরেজী, গণিত, ধমীয় শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা,চারুকারু ও সাধারণ জ্ঞানের উপর শিশুদের ধারণা দেওয়া হয় ।
(এম/এসপি/এপ্রিল ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








