E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র চালু 

২০২২ এপ্রিল ২৩ ১৮:৪৫:১৬
রাজারহাটে কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র চালু 

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে চালু হল কৃষি ভিত্তিক পরামর্শ সেবা কেন্দ্র (আইফার্মার সেন্টার)। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের সরিষাবাড়ী বাজারে সেন্টারের উদ্বোধন করেন বেসরকারি কৃষি ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আইফার্মার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার, হেড-অব-অপারেশন ফরহাদ জুলফিকার রাসেল, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মালেক প্রমুখ।

আইফার্মার সেন্টারের মূল উদ্দেশ্য হল স্থানীয় কৃষকদের সার্বিক সমস্যা সমাধানের কেন্দ্র বিন্দু হিসেবে কাজ করা। যাতে কৃষি বিষয়ক যে কোন সমস্যা সমাধানে স্থানীয় কৃষকরা নিকটস্থ আইফার্মার সেন্টারে গিয়ে প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি পরামর্শ গ্রহন করতে পারে। এছাড়াও এই সেন্টারের মাধ্যমে কৃষকদের আর্থিক পরামর্শ, আবহাওয়া ও জলবায়ু সহনশীল আপডেট তথ্যাদি প্রদান, আধুনিক প্রযুক্তি ও শষ্য উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত পরামর্শ প্রদান করা হবে। এই কেন্দ্রে সাপ্লাই চেনের মাধ্যমে কৃষকদের শষ্য বাজারে প্রবেধিকার করণে সহযোগিতা করা হবে।

এছাড়া অনুষ্ঠানের মাধ্যমে, দুই মৌসুমে কৃষকদের লভ্যাংশের ১০ ভাগ আইফার্মারকে দিতে হবে শর্তে- স্থানীয় কৃষক আকবর আলীকে এক লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার ট্রিলার এবং দুজন কৃষাণিকে ৬৫ হাজার টাকা মূল্যের দুটি গরু মোটাতাজাকরণের জন্য বিতরণ করা হয়।

(পিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test