প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছে ৬১২টি পরিবার
গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৬১২টি ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন ৬১২ টি পরিবার। ভার্চয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে আগামীকাল মঙ্গলবার গোপালগঞ্জের ৫ উপজেলার ৬১২টি পরিবারকে ঈদ উপহার হিসেবে একটি করে ঘর ও ২শতাংশ জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর ও জমি বিতরণ অনুষ্ঠান গোপালগঞ্জে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। ঘর বিতরণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোসাম্মৎ সাজমুন্নাহার ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ইতিমধ্যে ঘর নির্মাণ শেষ হয়েছে। জমির বন্দোবস্ত ও কবুলিয়ত সম্পাদন সম্পন্ন হয়েছে। জেলায় ৬১২টি পরিবারকে ৬১২টি ঘরের সাথে ১২.২৪ একর জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। এ জেলার ৫ উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, সাংবাদিক, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এসব বিতরণ করবেন । বিটিভি সরাসরি এ অনুষ্ঠান সম্প্রচার করবে। উক্ত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমির কবুলিয়ত, নামজারি পর্চা, ডিসিআর ও সার্টিফিকেট হস্তান্তর করা হবে। ইতিমধ্যে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে বিতরণ অনুষ্ঠানের জন্য পান্ডেল নির্মাণ করা হয়েছে।
তিনি আরো জানান, জেলায় ভূমিহীন ও গৃহহীন অখ্যা “ক শ্রেণির ৩৩১১ টি পরিবার রয়েছে। এরমধ্যে ১ম পর্যাৃয়ে ৮৫৬ টি ও ২য় পর্যায়ে ১১৫৭ টিসহ ২০১৩ টি উপকারভোগী পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। এখন ৩য় পর্যারয়ে ৬১২ টি উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জমি ও ঘর হস্তান্তর করা হবে। ৩য় পর্যায়ে আরো ৪৬১ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, গোপালগঞ্জ জেলায় ৩য় পর্যারয়ে ৫টি উপজেলায় ৬১২টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৪৯৩টি, মুকসুদপুর উপজেলায় ৪৬টি, কাশিয়ানী উপজেলায় ৪০টি, কোটালীপাড়া উপজেলায় ২৫টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৮টি রয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ইতিমধ্যে সদর উপজেলার ৪৯৩টি ঘর নির্মাণ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ৪৯৩টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হবে।
(টিকেবি/এএস/এপ্রিল ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








