নগরকান্দা উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দার ১১০ টি ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২শতাংশ জমিসহ সুন্দর পরিচ্ছন্ন নিরাপদ আসাবস্থাল ঘর। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় এ ১১০ টি ভাগ্যহীন পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে। নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বা পরিধেয় বস্ত্র নয়, ঈদের উপহার হিসেবে দেয়া হচ্ছে জমিসহ ঘর। একেকটি ঘরের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদুল ফিতরে একেবারে নিঃস্ব ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া হবে এসব ঘর। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেয়া হবে নগরকান্দার সৌভাগ্যবান ১১০ টি পরিবারের সদস্যদের মাঝে । ওই দিন গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তাদের মধ্যে এই উপহার তুলে দেবেন।
২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় বর্তমান আওয়ামী লীগ সরকার। গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে এখন চলছে এ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী কথামত আর একটি পরিবারও থাকবেনা ভূমিহীন গৃহহীন প্রতিপাদ্য প্রতিফলন এবারে তৃতীয় পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে।
প্রকল্প অঞ্চলে খোঁজ নিয়ে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কফই বালিয়া কাইচাইল গ্রামে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন কাজের শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। সেইসাথে অনুষ্ঠানস্থল গোছগাছের তৎপরতাও শুরু হয়েছে। প্রকল্পস্থানের ঘরগুলোকে উপকার ভোগীদের বসবাসের উপযোগী করে তুলতে অবশিষ্ট কাজগুলো শেষ করে ফেলা হচ্ছে। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহীকর্মকর্তা জেতি প্রু বলেন, তৃতীয় পর্যায়ে এ উপজেলার ১১০টি পরিবারকে জমিসহ ঘর বরাদ্দ দেয়া হচ্ছে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহারের এই ঘর তুলে দেবেন।
এর মাধ্যমে নগরকান্দা ভূমিহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে। প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহীকর্মকর্তা জেতি প্রু, সহকারী ভূমি কমিশনার নগরকান্দা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর মোল্লা সহ নগরকান্দা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ।
(পিবি/এএস/এপ্রিল ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








