নড়াইল পৌর মেয়রের সাথে অশ্লীল আচরণের অভিযোগ
শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইলে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নড়াইল পৌর মেয়র-এর সাথে অশ্লীল আচরণের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে নড়াইল পৌরসভায় এ ঘটনা ঘটে। পরে নড়াইল পৌর পরিষদ তাৎক্ষনিক জরুরি সভা ডেকে ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না করলে পৌর এলাকার পানি ও সড়কের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ষোষণা দেওয়া হয়েছে। না হলে পরবর্তীতে অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর আড়াই ২টার দিকে মেয়রের সভা কক্ষে মেয়র আনজুমান আরার সভাপতিত্বে জরুরি সভায় প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস, কাউন্সিলর শরফুল আলম লিটু, সচিব ওয়াবুল আলম, নির্বাহী প্রকৌশলী কবির হাসান, হিসাবরক্ষক মোঃ সাইফুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনজুমান আরা এ প্রতিনিধিকে বলেন, "মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পৌরসভায় গিয়ে নিজ কক্ষে বসে প্যানেল মেয়র কাজী জহিরুল হকের সাথে সম্প্রতি পৌরসভার হাট-বাজার, বাস টার্মিনালসহ ৫টি গ্রুপের টেন্ডার নিয়ে কথা বলছিলেন। এ সময় পাশের চেয়ারে অবস্থান করা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাধন, ছাত্রলীগ কর্মী উচ্ছ্বাস ও শাওন উচ্চস্বরে বলতে থাকেন আমি নাকি এসব কাজ থেকে ঠিকাদারদের কাছ থেকে ৫০% টাকা ভাগ নিয়েছি। এক পর্যায়ে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরণের হুমকি-ধমকি প্রদান করে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এ ধরণের মিথ্যাচার ছড়াচ্ছেন এবং তারই সমর্থিত কিছু ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী আমার সাথে এ ধরণের আচরণ করেছে বলে তিনি জানান। বিষয়টি পৌর পরিষদের পক্ষ থেকে নড়াইল-২ আসনের এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হচ্ছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করবো।"
প্রসঙ্গত, সম্প্রতি ৫টি গ্রুপে নড়াইল বাস টার্মিনাল, রুপগঞ্জ সাধারণ হাট, রূপগঞ্জ বাজার, পুরোনো বাস টার্মিনাল কাঁচা বাজার, কসাই খানা ও নড়াইল বাজার ৩৫ লাখ টাকায় টোল সম্পন্ন হয়েছে। গত ১৩ এপ্রিল এসব টেন্ডারের ওয়ার্ক ওর্ডার দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাধন বলেন, আমরা পৌরসভায় গিয়েছিলাম হাটবাজার টেন্ডারের ৩টি কাজের বিডি ফেরত আনতে। সেখানে কিছু বিষয়ে কথাকাটাকাটি হয়েছে। কিন্তু মেয়র মহোদয়ের সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ আমরা করিনি।
নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, নড়াইল পৌর মেয়র মহোদয় আমাকে ফোনে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এস/এসপি/এপ্রিল ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








