E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদ সামগ্রী নিয়ে দুস্থ মানুষের পাশে কানাইপুর অটো ব্রিকস

২০২২ এপ্রিল ২৮ ১৪:০৭:০৮
ঈদ সামগ্রী নিয়ে দুস্থ মানুষের পাশে কানাইপুর অটো ব্রিকস

দিলীপ চন্দ, ফরিদপুর : আর কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে চলছে স্বচ্ছল মানুষের কেনাকাটা।  স্বাবলম্বী পরিবারের সদস্যরা যখন নানা স্বপ্নপূরণে ব্যস্ত তখন দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ালো ফরিদপুরের কানাইপুর অটো ব্রিকস লিমিটেড।

প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা সাইফুল আলম কামাল এর বাসভবন ফরিদপুর সদরের ভাটি কানাইপুর মিয়াবাড়ী থেকে ৫০০ অসহায় পরিবারকে দুধ সেমাই চিনি ডাল তেল নানা উপকরণ ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এসময় সাধারন মানুষ বলেন কানাইপুর ইউনিয়নের ৫০০ পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী কিছুটা হলেও ঈদের আনন্দ এনে দেবে।

এসময় উপস্থিত ছিলেন অটো ব্রিকস লিমিটেডের কর্ণধার সাইফুল আলম কামাল স্থানীয় জালাল মাস্টার, জাহিদ গোপাল, মোতালেব মেম্বার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

(ডিসি/এএস/এপ্রিল ২৮, ২০২২)



পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test