E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে পুষ্টি সামগ্রী বিতরণ 

২০২২ এপ্রিল ২৮ ১৯:০৩:১৬
ভাঙ্গায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে পুষ্টি সামগ্রী বিতরণ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে শতাধিক দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ১১ টার সময় শতাধিক দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে এই পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে মাদ্রাসার এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।

এই বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হলো 'সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন'। পুষ্টি সামগ্রীর মধ্যে রয়েছে; পোলাও চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, আলু ইত্যাদি।

এই বিষয়ে আলিফা নামের এক প্রতিবন্ধীর মা তাসলিমা বেগম বলেন, ঈদের আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আমাদের মতো অসহায় মানুষের মধ্যে এই পুষ্টি সামগ্রী বিতরণ করায় আমরা খুবই খুশি হয়েছি। খুব দুশ্চিন্তায় ছিলাম যে ঈদের মধ্যে কি করবো।

এই সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) ডাঃ গোপাল দেব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম.এম মইনুদ্দিন সেতু সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

(ডিসি/এসপি/এপ্রিল ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test