টুঙ্গিপাড়ার ঈদ বাজার
ক্রেতা আছে কিন্তু বেচাকেনা নাই
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সবচেয়ে প্রাচীন ও বড় বন্দর পাটগাতী বাজার। করোনা ভাইরাসের কারণে গত দু’ বছর ঈদে বিধি নিষেধ ভঙ্গ করে বেচা বিক্রি করেছেন এ বাজারের ব্যবসায়ীরা। এবছর করোনা মহামারি কমেছে। তাই সরকারি কোন বিধি নিষেধ নেই। তাই লাভের আশায় দোকানে বেশি বেশি পণ্য তুলেছেন। ২৭ রমজান পার হলেও কাঙ্খিত বেচাকেনা নেই পাটগাতি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে। ব্যবসায়ীদের দাবি ক্রেতা থাকলেও বেচা-কেনা নেই।
সরজমিনে পাটগাতি বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের বেশ ভিড় থাকলেও বেচাবিক্রি কম। প্রতিটি দোকানেই ক্রেতাদের চাহিদা অনুসারে বিক্রেতারা নতুন নতুন ডিজাইনের থ্রিপিচ, সাড়ারা, গাড়ারা, ল্যাহেঙ্গা, শাড়ি, পাঞ্জাবি, সাজিয়ে রেখেছেন। ক্রেতাদের নতুন ডিজাইনের পোশাক দেখাতে ব্যস্ত বিক্রেতারা। শাড়ির দোকানের কর্মচারীরা ক্রেতাদের আকর্ষিত করতে নিজেরা শাড়ি পড়ে দেখাচ্ছেন। তবে অনেক ক্রেতা দামাদামি করে না কিনেই চলে যাচ্ছেন। এতে বেশ হতাশ ব্যবসায়ীরা। কাপড়ের দাম বাড়ায় কাঙ্খিত বেচাকেনা হচ্ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা।
মোল্লা মার্কেটের ব্যবসায়ী রিপন মুন্সী বলেন, করোনার কারণে গত দুই বছর ঈদে ভালো ব্যবসা করতে পারিনি। তাই এ ঈদে ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে অনেক নতুন ডিজাইনের অনেক পোষাক রাখা হয়েছে। ঈদের মাত্র কয়েকদিন বাকি। তারপরও কাঙ্খিত বেচাকেনা নেই। এ অবস্থা চলতে থাকলে ৬০ ভাগ পণ্য অবিক্রিত থেকে যাবে।
ব্যবসায়ী কামাল শেখ, সৈকত শেখ, শিবু সাহা, উজ্জল মন্ডল সহ অনেকে জানান, জামা কাপড় কিনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছে। কাপড়ের দাম কিছুটা বাড়ায় অনেকে দামাদামি করে না কিনেই ফিরে যাচ্ছেন। প্রতিটি দোকানেই লাখ লাখ টাকার নতুন নতুন পণ্য আনা হয়েছে। কিন্তু বেচাকেনা খুবই কম। এ বছরের চেয়ে গত দুই বছর ঈদে আরো ভালো বেচা বিক্রি করেছি। আশা করি চাঁদ রাতে ভালো বেচাকেনা হবে।
পাটগাতী বাজারের দোকানী লাবনী আক্তার বলেন, ঈদ উপলক্ষে এবার ২৫-৩০ লাখ টাকার নতুন শাড়ি কাপড় এনেছি। কিন্তু বেচাকেনা খুবই কম। মূলত যারা গ্রামের বাজার থেকে ঈদের কেনাকাটা করত তারা এখন গোপালগঞ্জ ও খুলনা থেকে কেনাকাটা করছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে ব্যবসায়ীরা এবার লাভের মুখ তো দেখবেই না উল্টো লোকসানে পরবে।
কেনাকাটা করতে আসা মিতা খানম জানান, প্রতিটি দোকানেই আকর্ষণীয় শাড়ি কাপড় রয়েছে। কিন্তু দাম খুবই বাড়তি। এসব শাড়ি কাপড় পছন্দ হলেও আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। তাই না কিনেই ফিরে যেতে হচ্ছে।
পাটগাতী বাজারে বনিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অপু বলেন, বাজারের ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে জেনেছি পর্যাপ্ত ক্রেতা থাকলেও বেচাকেনা নেই। টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী চিতলমারী, নাজিরপুর, মোল্লাহাট থেকে ব্যাপক সংখ্যক ক্রেতারা পাটগাতী বাজারে কেনাকাটা করতে আসতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় তারা এখন বাগেরহাট-পিরোজপুর, গোপালগঞ্জ ও খুলনা থেকে কেনাকাটা করছে। এই কারণেই বিক্রেতারা কাঙ্খিত বেচাকেনা করতে পারছে না।
(টিকেবি/এসপি/এপ্রিল ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








