গোপালগঞ্জের দৃষ্টিনন্দন ঈদগাহে নামাজ আদায় করবেন ৫০ হাজার মানুষ
গোপালগঞ্জ প্রতিনিধি : সবচেয়ে বড় জামাতে পবিত্র ঈদের নামাজ আদায়ে জন্য গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় ইসলামী স্থাপত্যের আদলে কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ করা হয়েছে। ৫ এক জমির ওপর অধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ঈদগাহ নির্মাণে ব্যায় হয়েছে ৮ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে দৃষ্টিনন্দন এই ঈদগায়ের নির্মান কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি। এবারের ঈদ উল ফিতরে গোপালগঞ্জের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই ঈদগাহ মাঠে। ইতিমধ্যে জেলা প্রশাসন, পৌরসভা ও এলজিইডি প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
গোপালগঞ্জ মস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে সার্বজনিন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩ টি প্যাকেজে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। ঈদগাহের সম্মুখভাগে সুদৃশ্য মেহরব করা হয়েছে। মেহেরাব ঈদগাহের সৌন্দয্যকে ফুঁটিয়ে তুলেছে । মূল মেহরাবের মেইন অর্চের উচ্চতা ১২.৫৫০ মিটার। ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য সুউচ্চ মনোরম গেটে রাখা হয়েছে ৪টি প্রবেশ পথ।
ওই কর্মকর্তা আরো বলেন, ঈদগাহে ১টি অজুখানা, অফিসরুম, পুরুষ ও মহিলাদের আলাদা ওয়াশরুম ও স্টোর রুম হয়েছে। ঈদগাহে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাঠের চারিদিকে ১৭টি ক্যাচ বেসিনসহ ৪৫৫ মিটার পাইপ লাইনের ব্যাবস্থা করা হয়েছে। বড় ধরনের বৃষ্টি হলেও কিছুক্ষণ পরে নামাজ আদায় করা যাবে এ ঈদগাহ ময়দানে।
ঈদগাহ সম্পর্কে ওই কর্মকর্তা আরো জানান, ঈদগাহের ভেতরের মাঠে রয়েছে সবুজ ঘাস, চারিদিকে রয়েছে হাটার জন্য প্রশস্ত পথ। রাতে ঈদগাহের চারপাশের প্রতিটি পিলারে করা হয়েছে আলোকসজ্জা। এ ঈদগাহ ময়দানে এক সঙ্গে ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসসের ঈদের প্রস্তুতি সভা থেকে জানা গেছে, মহামারি করোনা ও ঈদগাহ উন্নয়নের কারণে গত ৪ বছর মুসল্লিরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেনি। নতুন এ ঈদগাহ তৈরী হওয়াতে মুসল্লীদের মধ্যে ঈদের জামাত ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় নবনির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে । ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন শহরের কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।
শহরের কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান বলেন, আমাদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর ও পবিত্র ঈদ-উল আযহায় বড় জামাতে দাড়িয়ে নামাজ আদায় করার রীতি প্রচলিত রয়েছে। তাই এ বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মানুষ এখানে নামাজ আদায় করবেন।
শহরের পাচুড়িয়া এলাকার বাসিন্দা লিয়াকত আলী,মীর সাদেক বলেন, গোপালগঞ্জের আধুনিক এই ঈদগাহ ইসলামিক স্থাপত্য শিল্পের আদলে নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এ ঈদগাঁহ দেখতে আশপাশের জেলা থেকে লোকজন ছুটে আসছেন। ঈদগায়ের স্যেন্দর্য ভ্রমন পিপাসুদের আকর্ষণ করছে। তাই এই স্থাপনাটি অনন্য মুসলিম ঐতিহ্য হিসেবে পরিচিতি লাভ করবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, নব নির্মিত ঈদগায়ে এ বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন ঈদগাঁহটি বর্নিল সাজে সাজানো হয়েছে। এখানে সব শ্রেণি পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে নামাজ আদায় করবেন।
(টিকেবি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২২ নভেম্বর ২০২৬
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
-1.gif)








