E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে মে দিবস পালিত

২০২২ মে ০১ ১৬:৩৭:৫৮
রাজারহাটে মে দিবস পালিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মে) সকালে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপজেলার উপ-শাখার সামনে থেকে লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলরি উপশাখার শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠন পৃথক পৃথক র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপজেলার উপ-শাখার সভাপতি নাজমুল হুদা নাজু, কোষাধ্যক্ষ নুরুজ্জামাল বাবলু, দপ্তর সম্পাদক বাচ্চু মিয়া, ট্রাক শাখার উপদেষ্টা জাহানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম প্রমূখ।

(পিএস/এসপি/মে ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test