E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ 

২০২২ মে ০৭ ১৮:৫৮:০২
ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

লুটপাটতন্ত্র বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং ভোজ্য তেল নিয়ে কারসাজি ও সিন্ডিকেট মুরতাদদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা না দিয়ে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা । এতে কমিউনিস্ট পার্টি নেতা কমরেড আবুল কালাম আজাদ, এ সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম লায়েক সাধারণ সম্পাদক অরুন কুমার শীল প্রমুখ। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দামের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তে দেশের মানুষ যখন ‌ হাঁসফাঁস অবস্থার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না ।

তারা বলেন, একটা বিশেষ মহল কে সুবিধা দিতে এই সরকার কাজ করে যাচ্ছেন। তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ‌ দাম কমানো এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

(ডিসি/এসপি/মে ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test