E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২২ মে ০৮ ১৬:০৩:২১
ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশসুপার জনাব আলিমুজ্জামান বিপিএম সেবা, সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা সহ সকল উপজেলা চেয়ারম্যান এবং সকল উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর ব্যক্তিবর্গ । উক্ত সভায় জেলার আইনশৃঙ্খলা সার্বিক চিত্র ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

(ডিসি/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test