E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় বিশ্ব কবির ১৬১তম জন্মবার্ষিকী পালিত

২০২২ মে ০৯ ১৮:১৯:৩৭
মাগুরায় বিশ্ব কবির ১৬১তম জন্মবার্ষিকী পালিত

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় পালিত হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী। গতকাল রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখা ও জেলা শিল্পকলা একাডেমি, মাগুরা।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সভাপতি মাজহারুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অনুপ চ্যাটার্জ্জি। এছাড়াও বক্তব্য রাখেন রবীস্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সাধারণ সম্পাদক এ্যড. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

(এম/এসপি/মে ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test