অনুমতি না নিয়েই স্কুলের গাছ কেটে বিক্রি!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বায়েজিদ আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় কবীর শরীফ নামে স্থানীয় এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বায়েজিদ আহমেদ বিদ্যালয় ক্যাম্পাস থেকে ১০টি বিশালাকৃতির পুরানো মেহগনি ও চম্বল গাছ কেটে ২ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। তারা সেখানে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। প্রশাসনের কোন অনুমতি না নিয়ে এসব গাছ কাটা হয়েছে। ফলে বিদ্যালয়ের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়েছে। এতে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকার সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস থেকে জানাগেছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও বন বিভাগের কাছে লিখিত আবেদন করতে হয়। সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিলেই শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা যাবে।
অভিযোগকারী কবীর শরীফ বলেন, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করা হয়েছে। কোন প্রকার অনুমতি না নিয়েই প্রধান শিক্ষক ও সভাপতি গাছ কেটেছেন।
কোন প্রকার অনুমতি ছাড়া গাছ কাটার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, ‘স্কুলের মধ্যে পাকা রাস্তা করার জন্য ম্যানেজিং কমিটির সাথে আলোচনা ও রেজুলেশন করে গাছগুলো কাটা হয়েছে। গাছগুলো বিক্রি করা হয়নি। গাছ দিয়ে স্কুলের আসবাবপত্র তৈরী করা হবে। শুধু গাছের ডালপালা বিক্রি করে ৯৮ হাজার টাকা ব্যাংকে রাখা হয়েছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বায়জিদ আহমেদ গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘স্কুলের বেঞ্চ-টেবিল ও আসবাবপত্র তৈরী করার জন্য ম্যানেজিং কমিটির লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরামর্শ করে রেজুলেশনের মাধ্যমে গাছগুলো কাটা হয়েছে। তবে গাছগুলো বিক্রি করা হয়নি। একটি মহল আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। তবে তিনিও প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই গাছ কাটার কথা জানিয়েছেন। ’
উপজেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গাছ কাটার ব্যাপারে আমাদের কাছে কেউ কোন আবেদন করেনি। বিষয়টি আমার জানা নেই।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান,‘ বিধিবহির্ভূতভাবে গাছ কাটা হলে ব্যবস্থা নেয়া হবে।’
(টিকেবি/এসপি/মে ১১, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








