E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় ওরিয়েন্টেশন কর্মশালা 

২০২২ মে ১২ ১৬:৫৬:৫৪
টুঙ্গিপাড়ায় ওরিয়েন্টেশন কর্মশালা 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়নের সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে "বজ্রকন্ঠ" এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি প্রমূখ বক্তব্য রাখেন।

(টিকেবি/এসপি/মে ১২, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test