E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক

২০২২ মে ১২ ১৭:৩৭:৫৪
মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে নারী-শিশুসহ অন্তত ১৮ রোহিঙ্গাকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। অন্যরা সবাই শিশু।

বৃহস্পিতবার (১২মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র ।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গারা দালাল মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য কুলাউড়ার পৃথিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর পর তাঁরা যথারীতি মৌলভীবাজার হয়ে কক্সবাজার যাওয়ার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় বলে খবর পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে খবর দেয়া হয় সদর মডেল থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে থানা নিয়ে আসে।

আটককৃতরা হলো, সইদুল আমিন (১৯), আয়েশা খাতুন ( ২৭), তারেক জমিন (১২), আয়াতুল্লাহ (৬), আসমা বেগম (৮), ইনসা বেগম (২), ফাতেমা (৬ মাস), ইয়াসিন আরাফাত (২৬), নুর সাবা ( ২২), সমির ( ৫), মোছা. সমিরা, মনসুর আহমদ (৩০), বিবি আয়েশা (২৫), ইয়াসর (৪), কয়সর (২), ১কুলসুমা (১২), ইসপা (৯) ও আমিনা বেগম (২০)

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানিয়েছেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা বলে জানিয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, আটককৃতদের মধ্যে গর্ভবতী নারীও রয়েছেন,তাঁরা কোথা থেকে এসেছে, কোথায় যাবে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটককৃত সবাই যে রোহিঙ্গা সে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার।

(একে/এসপি/মে ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test