মৌলভীবাজারে সাড়ে ৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, দোকান সিলগালা
মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম সঙ্কট, অতিরিক্ত দামে তেল বিক্রি করাসহ বেশ কিছু অনিয়মের দায়ে সাড়ে ৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দসহ দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশ কয়েকটি দোকানকে অনিয়মের অভিযোগে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ এর সহায়তায় উপজেলার হাজীগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। এসময় হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট, সুনামুদ্দিন ম্যানশনসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, ডিলার কর্তৃক খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, এমরান ষ্টোরকে ২ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করা ও তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার কারণে হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করা হয়। ওই প্রতিষ্ঠানে মজুদকৃত সাড়ে ৩হাজার লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম উপস্থিত থেকে খুচরা দোকানদারদের নিকট আগের দামে বিক্রয় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন, ভোজ্য তেলের সঙ্কট মোকাবেলায় ও সকল অনিয়ম রোধ করতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, অভিযানে সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
(একে/এএস/মে ১২, ২০২২)
পাঠকের মতামত:
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
২৪ আগস্ট ২০২৬
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
-1.gif)








