গোপালগঞ্জে স্কুল শিক্ষকের ধান কেটে নিল প্রতিপক্ষ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত হিন্দু স্কুল শিক্ষক কানাই লাল বনিকের চাষাবাদ করা ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ পাশ্ববর্তী নিজড়া গ্রামের কামাল মিনার বিরুদ্ধে ওই শিক্ষক গোপালগঞ্জ সদর থানায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামে।
নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাই লাল বণিক বলেন, ১১ বছর আগে একটি জমি কিনে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু জমির মালিক বিদেশে থাকায় তিনি জমি রেজিস্ট্রি করে দেন নি। সম্প্রতি জমির মালিক দেশে আসেন। পাশ্ববর্তী নিজড়া গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু হিসেবে পরিচিত কামাল মিনা প্রভাব খাটিয়ে জমি রেজিস্ট্রিতে বাধা দেয়। কিছু দিন আগে জমির মালিককে বেশি টাকা দিয়ে গোপনে কামাল মিনা জমি রেজিস্ট্রি করে নেন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাই লাল বণিক আরো বলেন, ২ বছর আগে কামাল মিনা আমার একটা জমিতে জোর করে পুকুর কাটার চেষ্টা করেন। তখন প্রশাসনের হস্তক্ষেপে তিনি সেটা বন্ধ করতে বাধ্য হন। পরবর্তীতে ঝামেলা এড়াতে ওই জমি নৌবাহিনীর একজন কর্মকর্তার কাছে বিক্রি করে দিলে কামাল মিনা আমাদের উপর ক্ষিপ্ত হন। তারপর থেকে তিনি বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। প্রতিশোধ নিতে তিনি আমার টাকা দিয়ে কেনা জমি তার নামে রেজিস্ট্রি করে নেয়। এব্যাপারে নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আলী (ধলু মিনা) কে জানালে তিনি আমাকে আমার চাষাবাদ করা জমির ধান আমাকে কেটে নিতে বলেন। চেয়ারম্যানের নির্দেশে আমি ধান কাটি কিন্তু কামাল মিনা সেই ধান তার লোক দিয়ে নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে সে যা ইচ্ছে তা করছে। কামাল স্বাস্থ্য সহকারী পদে সরকারি চাকরী করেন। কিন্তু এমন অপকর্মে লিপ্ত থাকেন সব সময়। এরআগে অন্যের সাথে এমন অপকর্ম করেছেন। বিষয়টি পুলিশকে জানালে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
বৗলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত হোসেন বলেন, ওই জমি কিছু দিন আগে কামাল মিনা কিনে নিয়েছেন। সে কারণে তিনি ওই জমির ধান কেটে নিয়ে গেছেন। এছাড়া জমিজমা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। এ বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দু’ পক্ষই বিষয়টি নিজড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী ধলু মিনাকে অবহিত করেছে। তাই স্থানীয়ভাবে মিমাংসার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে নিজড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী ধলু মিনা বলেন, ওই জমি কানাই স্যার ১১ বছর আগে ১ লাখ ৮৫ হাজার টাকায় মৌখিক ভাবে কিনেছিলেন। তখন বায়না বা রেজিস্ট্রি করে নেন নি। স্যার ও জমি ভোগ দখলে রয়েছে। এরমধ্যে জমির মালিক জমিটি কামালকে লিখে দিয়েছে। আমি ঢাকায় আছি। এলাকায় এসে বিষয়টি মিমাংসা করে দেব।
অভিযুক্ত কামাল মিনা বলেন, ওই জমি আমরা লিখে নিয়েছে। এখন জমির মালিকানা আমাদের। কানাই মাস্টার আমাদের ওই জমি বর্গা করেছে। তাই আমরা ভাগের ধান নিয়ে এসেছি। এ ব্যাপারে পুলিশকে আমরা আমাদের কাগজপত্র দেখিয়োিছ। কিন্তু কানাই মাস্টার কোন কাগজপত্র দেখাতে পারে নি।
(টিকেবি/এসপি/মে ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








