গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাভেটকার ও মটর সাইকেলের সংঘর্ষে ৩ পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত ২৫ জন।
আজ শনিবার সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার (দক্ষিণ ফুকরা) এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘনাটি ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের উদয়ন রোর্ডের বাসিন্দা সাবেক কাউন্সিলর প্রফুল্ল কুমার সাহার ছেলে বার্ডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা (৫৪), স্ত্রী শিবানী রানী সাহা (৪৬), ছেলে আহসানাউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ত্রিপলী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বপ্নীল সাহা, প্রাইভেটকার চালক ঢাকার আদাবর থানার দোয়ারী এলাকার আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ আজিজ মিয়া (৩৫), কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০) ও তাঁর স্ত্রী রুমা বেগম (৪০), অনিক মিয়া (২৮) তার স্ত্রী জেসমিন আক্তার (২৭)।
এ ঘটনায় গুরুতর আহত কলি খানম, দিদার শরীফ, বদর মিয়া, সোবাহান, বায়েজীদ, আর্জু বেগম, কালাম মিয়া, মাহফুজ, কামরুল, ফারুক, মাসুম মোল্লা, হীরা, হাওয়া বেগম, হোসাইন, আঃ রহমান, জোহরা, ইসমোতারা, আলিফ, সিফাতকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ব্যক্তিগত প্রাইভেটকারে করে বারডেম হাসপাতালের চিকিৎসক গোপালগঞ্জের প্রফুল্ল কুমার সাহার ছেলে বাসুদেব সাহা স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে অসুস্থ মাকে দেখতে গোপালগঞ্জ আসছিলেন। অপরদিকে, কাশিয়ানীর ফুকরা থেকে একটি মটর সাইকেল নিয়ে অনিক মিয়া ও জেসমিন আক্তার গোপালগঞ্জ শহরের দিকে আসছিলো। ঘটনাস্থলে প্রাইভেটকার ও ওই মটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অপর একটি নসিমনকে সাইড দিতে গেলে প্রাইভেটকারের সাথে বাসের সংঘর্ষ ঘটে। তখন প্রাইভেটকারটি দূমড়ে মুচড়ে মহাসড়কের পাশে ধান মাড়াইরত মেশিনের ওপর ছিটকে পড়ে এবং যাত্রীবাহী বাসটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ডাক্তার বাসুদেব সাহা, তার স্ত্রী ও সন্তান ও ধান মাড়াইরত ফিরোজ মোল্লা ও তার স্ত্রীসহ ৭ জন ঘটনাস্থলে নিহত হন। দ্রুতগতি ও মহাসড়কের উপর ধান মাড়াই করার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
রাজিব পরিবহনের যাত্রী মোঃ শহিদুল আলম বলেন, তিনি বরগুনার পাথরঘাটা থেকে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। দূর্ঘটনায় পতিত বাসটির পিছনের দিকের সিটে তিনি ছিলেন। বাসটির গতি অনেক বেশি থাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মুহুর্তের মধ্যে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এতে তার শিশু সন্তান খুব ভয় পেয়েছে। বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।
মোঃ এনামুল হক বলেছেন, যত্রতত্র মহাসড়কের উপর মাড়াইকল দিয়ে ধান মাড়াই করার কারণে প্রায় দূর্ঘটনা ঘটছে। আজকের দূর্ঘটনাও সড়কের উপর ধান মাড়াই করার কারণে ঘটেছে। কারণ যেখানে ধান মাড়াই করা হয় এর আশপাশের বেশ কিছু জায়গায় ধানের খড় ও অবশিষ্টাংশ যানবাহন ও পথচারীদের ভোগান্তীর মধ্যে ফেলে ও দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, জেলা ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা দূর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজখবর নিয়েছেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, মহাসড়কে ধান মাড়াই ও দ্রুত গতির কারণে এই দূর্ঘটনা ঘটেছে। আহতদের গুরুত্বের সাথে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতেদের লাশ পুলিশ হেফাজতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
(টিকেবি/এসপি/মে ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








