E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় জাতীয় যুব জোটের বিক্ষোভ মানববন্ধন 

২০২২ মে ১৪ ১৮:১৩:১৪
বগুড়ায় জাতীয় যুব জোটের বিক্ষোভ মানববন্ধন 

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : জাতীয় যুব জোট কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় প্রতিবাদী কর্মসূচি হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব জোট বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ ওবায়দুল হক। কর্মসূচি পরিচালনায় ছিলেন সদর জাসদের সভাপতি হারুনর রশিদ।

সভায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইমদাদুল হক ইমদাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসদ নেতা আব্দুল মালেক সরকার, মনোয়ার হোসেন বাবু, আব্দুল লতিফ পশারী ববি, জুবায়ের হোসেন মোল্লা, সিদ্দিকুর রহমান মামুন, হাসানুল মঞ্জুর দোদুল, শহর জাসদ-এর সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান তুহিন, গোলাম দিন দানা তালুকদার, যুব জোট-এর সহ-সভাপতি জাফর হোসেন জাফরি, সাংগঠনিক সম্পাদক দস্তগীর হোসেন ডালটন, প্রচার সম্পাদক আতিকুর রহমান তুষার, শ্রমিক জোট নেতা শাহ আলম খোকন, মুমিন মন্ডল, জহুরুল, বাচ্চু, সারোয়ার হোসেন সারো, রায়হান আলী, ছাত্রনেতা আতিকুর, সোহান, সিজান, বায়েজিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

(এআর/এসপি/মে ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test