E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রী অঙ্গনে শুভেচ্ছা বিনিময় করলেন ফরিদপুর আ.লীগের নবনির্বাচিত সভাপতি সম্পাদক

২০২২ মে ১৪ ১৯:০৩:২০
শ্রী অঙ্গনে শুভেচ্ছা বিনিময় করলেন ফরিদপুর আ.লীগের নবনির্বাচিত সভাপতি সম্পাদক

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ শনিবার শ্রী অঙ্গনে উৎসব চলাকালে সেখানকার কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা অনুষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বিশিষ্ট সমাজসেবক শ্যামল কুমার ব্যানার্জি, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানাম ‌ সম্প্রদায় এর সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী শ্রীধাম শ্রীঅঙ্গন এর কর্মকর্তাবৃন্দ। এ সময় তারা নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সফলতা কামনা করেন এবং আগামী দিনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(ডিসি/এসপি/মে ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test