E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা আ. লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা 

২০২২ মে ১৪ ১৯:০৬:১৩
ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা আ. লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ ইশতিয়াক আরিফ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্য বিপুল ঘোষকে "ড.এম.এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন" ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্কয়ারে এ ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম ফরহাদুল কবির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মশাররফ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে.এম. মজিবুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. রাজু, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ কাওছার।

এ সময় ফরিদপুর জেলার সভাপতি মোকাররম মিয়া বাবু, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ. রবিউল হাসান (রাজিব) সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক ড.এম.এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের অনুমতি পাওয়ায় জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শামীম হক এ ফাউন্ডেশনের ভুয়সী প্রশংসা করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে নব-নির্বাচিতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে খুশিতে নেত্রীবৃন্দদেরকে মিষ্টিমুখ করানো হয়।

(ডিসি/এসপি/মে ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test