E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

২০২২ মে ১৫ ১৮:০৯:৪৯
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইলের সদরের ধুপাখোলা মোড়ে মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ও শিশু সহ চার যাত্রী আহত হয়েছে।

আজ রবিবার (১৫ মে) সকাল ১১টার দিকে নড়াইল পৌরসভার ধুপাখোলা মোড়ে ওই দূর্ঘটনা ঘঠে। নিহত মোটর সাইকেল আরোহী পৌরসভার উজিরপুর গ্রামের রাজা মন্ডলের ছেলে শান্ত মন্ডল (২০)। সে গোবরা মৈত্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আহতরা হলো সদর উপজেলার ভওয়াখালি গ্রামের রাধিকা বিশ্বাস (৪২), সঞ্জয় বিশ্বাস (৩০), পাপ্পু বিশ্বাস (৬মাস), নুপুর বিশ্বাস (২৯)। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, শান্ত সকালে বাড়ি থেকে নানী বাড়ি পংকবিলা যাচ্ছিল। ধোপাখোলার মোড় পার হবার সময় সামনে থাকা ব্যাটারি চালিত ভ্যানে সজোরে ধাক্কা লাগে। এসময় শান্ত বাইকের নিচে পড়ে যায় এবং ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত্যু ঘোষনা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test