E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

২০২২ মে ১৬ ১৫:৪৮:৩৭
সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্য উপজেলা দরবার হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) সৈয়দ জাহিদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দিন, একাডেমিক সুপার ভাইজার নির্মল চন্দ্র মৃধা, বিশ্ব জাকের মঞ্জিল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ খান, ফাতেমা জাহান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা শেষে ২ দিন ব্যাপি ইংরেজি বক্তব্য, ইংরেজি রচনা, বাংলা কবিতা আবৃতি, বিতর্ক, নির্ধারিত রচনা, সংগীত ও নৃত্য প্রতিযোগীতার এক প্রস্তুতিতিমূলক কর্মশালার আয়োজন করা হয়।

(এইচ/এসপি/মে ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test