শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
সোহেল রানা, শেরপুর : শেরপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ই মে মঙ্গলবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
শেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম উৎপলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চন্দন কুমার পাল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। পরে ১৯৮১ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত দলের কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর ১৭ মে দেশে ফেরেন তিনি। তিনি দেশে ফিরে এসেছেন বিধায় দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন ধরে রাখার জন্য সকলকে আওয়ামীলীগ সরকারের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, জেলা সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মো. মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, তাতীলীগসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত শেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান।
(এসআর/এসপি/মে ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- ‘জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন’
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
১২ নভেম্বর ২০২৬
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








