গোপালগঞ্জ ও মুকসুদপুরে ১৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং নারী কাউন্সিলর প্রার্থীরা মনোননয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের স্বস্ব মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জ পৌরসভায় কাউকেই মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র দেয়া হয়নি। মুকসুদপুর পৌরসভায় মুকসদুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়াকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে কউন্সিলর পদে ৬৮ জন ও ৫টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, শ্রমিক লীগ নেতা রেজাউল হক সিকদার রাজু, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ রকিব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম, সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সাহা দীপু, বিশিষ্ট ব্যবসায়ী এস এম নজরুল ইসলাম নতুন, তরুণ সমাজ সেবক মো: আবুল ফাত্তাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: দিদারুল ইসলাম।
গোপালগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫৫ হাজার ১শ’ ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৮শ’ ১৬ জন ও নারী ভোটর ২৭ হাজার ৮শ’ ১৬ জন।
এদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত অ্যাড. আতিকুর রহমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, আহাদুল ইসলাম ও সাইফুদ্দীন সরদার বিদ্যুত।
মুকসুদপুর পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ৩শ’ ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬শ’ ৩৫ জন ও নারী ভোটর ৮ হাজার ৭শ’ ১৩ জন।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।
(টিকেবি/এএস/মে ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








