প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো মামলার অভিযোগ!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : প্রতিপক্ষ সাবেক ইউপি মেম্বরকে ফাঁসাতে মিথ্যা ঘটনা সাজিয়ে আদালতে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফায়েকুজ্জামান মোল্যা ও পরিবারের লোকজন।
ভূক্তভোগী ফায়েকুজ্জামান গণমাধ্যম কর্মীদের কাছে বৃহস্পতিবার বলেন, ‘একটি জমি নিয়ে প্রতিবেশি সাকাত মোল্যার সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের গত ২৬ এপ্রিল সাকাত মোল্যার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে মারামারির ঘটনা সাজিয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আমরা ৬ ভাই, আমার স্ত্রী-সন্তান ও দুই ভাইয়ের স্ত্রীসহ ১০ জনকে আসামী করা হয়েছে। তাদের সাথে আমাদের কোন ধরণের মারামারির ঘটনা ঘটেনি। অথচ মিথ্যা ঘটনা সাজিয়ে মেডিকেল সার্টিফিকেট বের করে মামলাটি দায়ের করেছে। আমরা অপরাধ না করেও মামলার আসামী হয়ে অযথা হয়রানীর শিকার হচ্ছি। আমি পরপর ৩ বার সুনামের সাথে ইউপি সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। আমি এখন অসুস্থ, হার্টের রোগী। প্রতিপক্ষের মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই। মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, মামলার ৯ নম্বর আসামী লাভলী বেগম ওড়াকান্দি ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারি হিসেবে কর্মরত। তিনি গত ২৫ এপ্রিল থেকে দু’দিনব্যাপী ‘সুখী জীবন’ প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ‘প্রসবোত্তর পরিবার পরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সেখানে হাজিরা শিটেও তাঁর স্বাক্ষর রয়েছে। অথচ তাকেও মামলার আসামী করা হয়েছে।
মামলার তিন নম্বর সাক্ষী নিজাম মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ঘটনার বিষয় কিছু জানি না। আমি ওখানে ছিলাম না। আমি মসজিদে ছিলাম। তবে শুনেছি তারা (তাসলিমা বেগম) আমাকে একটি মামলার স্বাক্ষী করেছে।’
প্রতিবেশি সোহেল শেখসহ কয়েকজন জানান, জমাজমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কিন্তু তাদের জানামতে ওইদিন ওখানে কোন ঘটনা ঘটেনি। হয়তো ওই নারী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন বলেও জানান তারা।
ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল বলেন, ‘ওখানে মারামারির কোন ঘটনা ঘটেনি। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েকবার সমাধান করে দিয়েছি। কিন্ত সাকাত মোল্যার পরিবার তা মানেন না। উল্টো প্রতিপক্ষের বিরুদ্ধে একটা মামলা দিয়েছে।’
মামলার বাদী মোসা. তাসলিমা বেগমের কাছে মামলার ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যা হওয়ার আদালতে হবে। এর বাইরে তিনি সাংবাদিকদের কাছে কোন ধরণের বক্তব্য দিতে রাজি হননি।’
কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান বলেন, ‘ আদালত এ মামলাটি তদন্ত করার জন্য আমাদের কাছে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সঠিক প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’
(টিকেবি/এসপি/মে ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








