E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বাজি ফোটানোর সময় দুই শিক্ষার্থী আহত

২০২২ মে ২০ ১৫:১৯:১৫
গোপালগঞ্জে বাজি ফোটানোর সময় দুই শিক্ষার্থী আহত

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাজি বানিয়ে ফোটানোর সময় গোপালগঞ্জে স্কুল ও মাদ্রাসার দুই শিক্ষার্থী গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলো- কোটালীপাড়া উপজেলার সিকির বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ও চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান(১৩) ও বান্ধাবাড়ি লোহার ভিটা মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া(১১)।এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

কোটালীপাড়া থানার পরিদর্শক মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দুই জন ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাই-এর বারুদ দিয়ে বাজি বানায়। এ বাজি ফোঁটানোর সময় তাদের কাছে থাকা গ্যাস লাইটার অসাবধানতা বসত বিষ্ফোরিত হয়। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তানভির খান একটু বেশী আহত হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকা মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে আহত তানভির খানের মামা আল আমিন জানিয়েছেন। সে সুস্থ্য আছে বলে জানান তিনি।

চোখে আগুনের আচ লেগে আহত মাদ্রাসা ছাত্র সালমান মিয়া বলে, আমরা দিয়াশলাইয়ের বারুদ দিয়ে বাজি বানিয়ে ফোটানোর চেষ্টা করেছিলাম । বাজি না ফোটায় তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে তাপ দিতে শুরু করে। হঠাৎ গ্যাস লাইটার ফেটে গিয়ে আমরা দু’জন আহত হই।

(টিকেবি/এসপি/মে ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test