E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

২০২২ মে ২১ ১৪:১৩:৫৫
পঞ্চগড়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)র জেলা পর্যায়ের খেলা ২০ মে উদ্বোধন হয়েছে।

গতকাল শুক্রবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজু্ল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে পঞ্চগড় সদর উপজেলা বালিকা দলকে (টাইবেকারে) ৬-৫ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে বোদা উপজেলা বালিকা দল।

বালক দলে বোদা উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে পঞ্চগড় সদর উপজেলা বালক দল।জেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার প্রমুখ।

(এআর/এসপি/মে ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test