কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউলের বিরুদ্ধে সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১ নং কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক ঝুনুর বিরুদ্ধে টিসিবি কার্ড, ফেয়ার প্রাইজের তালিকায় নাম, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা বিতরনে সুবিধাভোগিদের নিকট থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একই সাথে সরকারি নির্দেশনা অমান্য করে জন্মসনদ ও ওয়ারিশান সনদ প্রদানেও বাড়তি টাকা নেবার অভিযোগ করছেন অনেকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিক অভিযোগ দিলেও মিলছে না সমাধান।
কায়েমপুর ইউনিয়ন পরিষদ, ভুক্তভোগি জনসাধারন ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে সুবিধা গ্রহনকারিরা জানান, জিয়াউল হক ঝুনু স্বতন্ত্র প্রাথী হিসেবে গত ইউপি নির্বাচনে ১ নং কায়েমপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহনের পর থেকেই শুরু করেন নানা অনিয়ম। সরকারি নির্দেশনা অবমাননা করে বাড়িয়ে দেন জন্মসনদ ও ওয়ারিশান সনদ প্রদানের ফি। বর্তমানে জন্মসনদ বিতরনে প্রতিটিতে ২ শ ও ওয়ারিশান সনদ প্রতিটিতে ১শ টাকা আদায় করা হচ্ছে।
কেউ সরকারি বিধানের কথা বললে তাকে করা হচ্ছে হেনস্ত। গত ঈদ উল ফিতরের আগে অতিদরিদ্রদের জন্য প্রদান করা ১০ কেজি চাল বিতরনে করেছেন সীমাহিন অনিয়ম। ১০ কেজি চালের প্রতিটি স্লিপ দিতে আদায় করেছেন ১শ টাকা। এছাড়া টিসিবি কার্ড, ফেয়ার প্রাইজের নাম, বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালিন ভাতার সুবিধাভোগি নির্ধারনে ইউপি সদস্যদের মাধ্যমে আদায় করা হচ্ছে নগদ টাকা। প্রতিজন সুবিধাভোগির নিকট থেকে নেয়া হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদ দেয়া হচ্ছে তার নাম।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, মেম্বারের মাধ্যমে আমার নিকট থেকে ৬ হাজার টাকা নিয়েছে চেয়ারম্যান। বলেছে আমাকে বয়স্কভাতার কার্ড করে দিবে। কিন্তু টাকা দিয়েও আমার কার্ড পাচ্ছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানান, ১০ টাকা কেজি চালের সুবিধাভোগি ও ১০ কেজি চালের স্লিপ বিতরনেও নগদ অর্থ আদায় করছে চেয়ারম্যান। তার পরিষদে টাকা ছাড়া কোন সুবিধাই মিলছে না। একাজে তাকে সহযোগিতা করছে বেশ কজন ইউপি সদস্য। কায়েমপুর ইউনিয়ন পরিষদকে অনিয়মের স্বর্গরাজ্যে পরিনত করেছে ঝুনু চেয়ারম্যান।
নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য জানান, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা ও কর্মসৃজন প্রকল্পে নাম দিতে প্রতিটি নামের জন্য ৫ হাজার করে টাকা দিতে ইউপি সদস্যদের বলে দিয়েছেন চেয়ারম্যান। এর চেয়ে এক টাকা কম হলেও কারো নাম দেয়া যাবে না। এরকম দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যান এর সাথে নির্বাচিত হয়ে জনগনের জন্য কোন কাজই করা যাচ্ছে না। চেয়ারম্যানের জন্য টাকা চেয়ে আমরা জনগনের কাছে ধিকৃত হচ্ছি।
তবে সকল অভিযোগ অস্বীকার করেন কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক ঝুনু। অর্থের বিনিময়ে সুবিধা প্রদান করার প্রমান রয়েছে জানালে মোবাইল ফোন কেটে দেন তিনি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, কায়েমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে মৌখিকভাবে, তাকে সতর্ক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
(এস/এসপি/মে ২১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








