E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে স্বর্ণের দোকানের গ্রীল কেটে কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি

২০২২ মে ২২ ১৮:৩৭:০৮
গোপালগঞ্জে স্বর্ণের দোকানের গ্রীল কেটে কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের ডিসি রোডের স্বর্ণপট্রি এলাকার চন্দ্রিমা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে। 

চন্দ্রিমা জুয়েলার্সের মালিক গোবিন্দ রায় জানান, শনিবার দিবাগত রাতে দোকানের পিছন দিকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা ।এরপর কলাপসেবল গেট বা কেচি গেটের তালা ভেঙ্গে মূল রুমে প্রবেশ করে।

পরে আলমারি ও সিন্দুক ভেঙ্গে দোকান থেকে দেড় থেকে দুইশ” ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ নিয়ে যায় চোরেরা। এসময়ে দোকানের ভিতরে টাঙ্গানো সিসি টিভির ক্যামেরার হার্ড ডিস্কটিও চোরেরা নিয়ে যায় বলে দাবি করেন দোকান মালিক।

সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানিয়েছেন, চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ।কি পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে স্টক তালিকা পেলে তা জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

(টিকেবি/এসপি/মে ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test