শাহজাদপুর উপজেলা আ’লীগের কার্যকরি সদস্য হলেন হাসিবুর রহমান স্বপনের কন্যা ফেরদৌসি রহমান শান্তা
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের কনিষ্ঠ্য কন্যা ফেরদৌসি রহমান শান্তা। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় শাহজাদপুরের রাজনীতিতে সক্রিয় হওয়া ফেরদৌসি রহমান শান্তা উপজেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান পাওয়ায় উল্লসিত উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মিসহ উপজেলাটির আপামর জনসাধারন।
শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনপর চলতি বছরের প্রথম দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সভাপতি ও এ্যাড. আব্দুল হামিদ লাভলু সাধারন সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটি জেলা আওয়ামীলীগ বরাবর উপজেলা কমিটি জমা দিলে ২০শে মে আগামি তিন বছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্যবিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটিতে কার্যকরি সদস্য পদে যুক্ত হন শাহজাদপুরবাসির প্রিয় মানুষ প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের কনিষ্ঠ্য কণ্যা ফেরদৌসি রহমান শান্তা। শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রয়াত হাসিবুর রহমান স্বপন ছিলেন আওয়ামীলীগসহ আপামর শাহজাদপুরবাসির জনপ্রিয় জনপ্রতিনিধি। দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করা হাসিবুর রহমান স্বপনের অনুসারিদের দাবির প্রেক্ষিতে রাজনীতিতে সম্পৃক্ত হোন তারই কণ্যা ফেরদৌসি রহমান শান্তা। তরুন, উচ্চ শিক্ষিত নেত্রী ইতিমধ্যেই নেতা-কর্মি ও জনসাধারনের আস্থাভাজন হয়ে উঠেছেন। পিতার মতই সর্বস্তরের দলীয় নেতা-কর্মিসহ অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দারাচ্ছেন। ফলে ফেরদৌসি রহমান শান্তা উপজেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান পাওয়ায় উল্লসিত উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মিসহ উপজেলাটির আপামর জনসাধারন।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত পিতা হাসিবুর রহমান স্বপনকে স্বরন করে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ফেরদৌসি রহমান শান্তা তাকে উপজেলা কমিটিতে সংযুক্ত করায় কৃতঙ্গতা জানান প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। ধন্যবাদ জানান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, রাজশাহি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যকরি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাভলুকে। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানান, আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতা-কর্মি ও শাহজাদপুরের আপামর জনসাধারনের প্রতি, যাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
ব্যাক্তিজীবনে সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ, ও লেভেল, এ লেভেল শেষে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করে পারিবারিক ব্যাবসায় জড়িয়ে পড়া ফেরদৌসি রহমান শান্তা বলেন, ছোটবেলা থেকেই দেখেছি আমার প্রয়াত পিতা আওয়ামীলীগের নেতা-কর্মিসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কাজ করেছেন। তৃনমূল পর্যায় থেকে তিনি জাতীয় সংসদ সদস্য, উপমন্ত্রী হয়েছেন। কিন্তু কখনোই জনতার সাথে যে সংযোগ তাতে ছেদ পড়েনি। যার ফলে শাহজাদপুরবাসি বারবার তাকে তাদের জনপ্রতিনিধি করেছে, হৃদয়ের গভীরে জায়গা দিয়েছে।
সেই ধারাবাহিকতায় তার মৃত্যুর পর শাহজাদপুরবাসি বারবার আমার মা ও বড় বোনদের অনুরোধ করেছেন এই পরিবার থেকে একজনকে শাহজাদপুরবাসির সেবায় নিয়োজিত হতে। পারিবারিক সিদ্ধান্তে আমাকে শাহজাদপুর পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান দেবার মধ্য দিয়ে আমাকে সুযোগ দেয়া হয়েছে পিতার আদর্শ ও স্মৃতি ধরে রাখতে কাজ করার।
ফেরদৌসি রহমান শান্তা আরও বলেন, জন্মভমি শাহজাদপুর ও এই শাহজাদপুরবাসির সেবা করাই আমার জীবনের ব্রত, বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে কাজ করবো। পিতার উত্তরসুরি হিসেবে শ্রেনীবিভেদ ভুলে সকলের পাশে থাকবো। আমার বিশ্বাস শাহজাদপুরবাসি যেভাবে আমার বাবাকে আপন করে নিয়েছেন, তাকে পাশে পেয়েছেন, তেমনি আমাকেও আপন করে নেবে, আমিও তাদের পাশে থাকবো।
(আইএইচ/এএস/মে ২২, ২০২২)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








