শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করবেন শিক্ষক
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : শিক্ষার্থীর চোখ পারীক্ষা করবেন শিক্ষক । ভিশনের মধ্যমে শিক্ষার্থীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে শিক্ষক চোখের সমস্য নিরূপন করবেন। তারপর তাকে পাঠানো হবে হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা নিয়ে শিক্ষার্থী তার চোখ সুরক্ষিত রাখবে। চোখের রোগ নিয়ে আর কোন শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হবে না। সারা দেশে এটিকে মডেল হিসেবে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
এ উদ্দেশ্য সফল করতে আজ সোমবার দিনব্যাপী হাসাপাতালের হলরুমে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করে আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভার ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষক অংশ নেন। পরে শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
প্রশিক্ষনার্থী গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বলেন, আমি দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করছি। এরমধ্যে এমন প্রশিক্ষণ কখনো পাইনি। এটি একটি মূল্যবান প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ গ্রহন করে আমি ভিশনের মাধ্যমে শিশুদের চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে পারব। তাদের চোখে কোন সমস্যা থাকলে এটির মাধ্যমে চিহ্নিত করব। পরে তাদের চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে পাঠাব। এখন থেকে চিকিৎসা নিয়ে তারা চোখের রোগ থেকে আরোগ্য পাবে। এর ফলে শিশুদের চোখের রোগ জনিত কারণে শিক্ষা ব্যাহত হবে না।
শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস বলেন, চমৎকার একটি বিষয় নিয়ে চক্ষু হাসপাতাল আমাদের প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ লভ্য জ্ঞানের মাধ্যমে আমরাই স্কুলের ছেলে-মেয়েদের চোখের সমস্যা নিরূপন করতে পারব। এতে আমাদের শিক্ষার্থীরা সহজেই চক্ষু সুরক্ষা করে পড়াশোনা ভালভাবে চালিয়ে যেতে পাবরে। এক দিনের এ প্রশিক্ষণ অনেক গুরুত্ব বহন করছে। আগে চোখের সমস্য নিয়ে ২/১ জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারেনি। এখন আর এ সমস্যা থাকবে না।
গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষকদের দেখিয়ে দিয়েছি কিভাবে দৃষ্টিশক্তি পরীক্ষা করতে হয়। শিক্ষার্থীরা বেশিরভাগ সময় শিক্ষকের টার্চে থাকেন। তাই এ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষকরা শিক্ষার্থীর চোখের সব ধরণের রোগ প্রতিরোধে ভূমিকা রাখতে পারবেন। এছাড়া সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের চশমা প্রদান করা হবে। এ হাসপাতাল থেকে শিক্ষার্থীর চোখের সব ধরনের চিকিৎসা ও অপারেশ করে দেয়া হবে। এই কার্যক্রম আমরা মডেল হিসেবে সাড়া দেশে ছড়িয়ে দিতে চাই। এর মাধ্যমে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি সুরক্ষার পাশাপাশি লেখাপড়া কখনোই ব্যাহত হবে না ।
(টিকেবি/এসপি/মে ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








