বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ায় বিপাকে শিক্ষার্থীরা!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : ইট খোয়াসহ বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী দিয়ে বিদ্যালয়ের মাঠ ভরে রাখা হয়েছে । প্রতিদিনই মেশিনের বিকট শব্দে এসব ইট ভাঙ্গা হচ্ছে। আর এই শব্দে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠে খেলতে পারছে না। ফলে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ অবস্থা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয় মাঠের। অভিযোগ উঠেছে মোটা অংকের অর্থের বিনিময়ে স্কুল কর্তৃপক্ষ ঠিকাদের কাছে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়েছে ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কামাল হোসেন জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ি- রাশমীল সড়ক নির্মাণ কাজ হচ্ছে। এ সড়কের নির্মাণ সামগ্রী বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয় মাঠে রেখেছেন ঠিকাদার। এর বিনিময়ে ওই ঠিকাদার ৭ লক্ষ টাকা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে দিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির ওই সদস্য আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, জেবিপি উচ্চ বিদ্যালয় ও বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ওই মাঠে খেলাধূলা করে। মাঠে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। কারণে শিক্ষার্থীরা খেলাধূলা করতে পারছে না। আর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানের সময় মেশিন দিয়ে ইট ভাঙ্গা হচ্ছে। ইটভাঙ্গার বিকট শব্দে পাঠে শিক্ষার্থীরা মনোনিবেশ করতে পারছে না।
নাম প্রকাশ না করা শর্তে বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যালয় মাঠে ইট খোয়া রাখা হয়েছে। এ কারণে আমরা খেলাধুলা করতে পারছি না। এছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ে মেশিন দিয়ে ইট ভাঙ্গা হয়। যার ফলে আমাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ মাঠ ভাড়া দেয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের যে মাঠ ভাড়া দেওয়া হয়েছে, সেখানে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্যবহার করেনা। ওই মাঠ আমাদের হলেও বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করে।
তিনি আরো বলেন, মাঠে কিছু দিনের জন্য নাগরা-বান্ধাবাড়ি- রাশমীল সড়ক নির্মাণ কাজের সামগ্রী রাখার জন্য মোঃ জসিমউদ্দীন নামে এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা ও ১টি সিসি টিভি মনিটরের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে। এখানে ৭ লক্ষ টাকার বিষয়টি ভিত্তিহীন।
বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবক সবুজ ঘরামী বলেন, আমরা শুনেছি ঠিকাদারের কাছ থেকে বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হান্নান মোল্লা ও প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ৭লক্ষ টাকা নিয়েছেন। এই অর্থের বিনিময়ে মাঠ ভাড়া দেওয়ার কারণে বিদ্যালয় দুটোর শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
ঠিকাদার মোঃ জসিমউদ্দীন বলেন, আমি ৩মাসের জন্য মাঠটি ভাড়া নিয়েছি। বিনিময়ে বিদ্যালয়ে ৫০ হাজার টাকা ও ১টি সিসি টিভি মনিটর দিতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোন বিধান নেই। বিষয়টি সরেজমিনে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিকেবি/এসপি/মে ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








