সড়ক বন্ধ করে ধান মাড়াই, খড় শুকানো, দুর্ঘটনার শঙ্কায় চালক ও যাত্রীরা
মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সড়কে চলাচলকারী সিএনজি, ট্রাকসহ বিভিন্ন প্রকারের যানবাহন আটকিয়ে সরকারি সড়ক বন্ধ রেখে ধান মাড়াই, খড় শুকানো, ধান শুকানোর অভিযোগ পাওয়া গেছে কতিপয় কৃষকদের বিরুদ্ধে। মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সমশেরগঞ্জ-মৌলভীবাজার সড়কের রাতগাও নামক এলাকায় শনিবার (২৮ মে) সরেজমিন ঘুরে এ দৃশ্য চোখে পড়ে। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) এর নিয়ন্ত্রণাধিন একটি আঞ্চলিক সড়ক।
দেখা যায়, ওই ইউনিয়নের আটঘর নামক এলাকা থেকে সমশেরগঞ্জ পর্যন্ত সড়কটির পুরো অংশজুড়েই স্থানীয় কৃষকরা ধান মাড়াই থেকে শুরু করে খড় শুকানো,সড়কে ধান শুকিয়ে সেগুলো চটের বস্তায় ভরা,সবই করছেন সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন এমন কয়েকজন গাড়ি চালকের সাথে কথা বলে জানা যায়, সরকারি সড়কটি বন্ধ করে স্থানীয় কৃষকরা মেশিনের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ করে আসছেন অনেকদিন যাবত। শুধু তাই নয়, সড়কটিতে চলাচলকারী যানবাহন আটকিয়ে চলে ধান মাড়াইয়ের কাজ। এগুলো দেখার যেন কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত ওই সড়কটি দিয়ে এমন নৈরাজ্য চলে আসলেও কোন দৃশ্যমান ব্যবস্থা নেননি। অনেক সময় ধান মাড়াই ও খড় শুকানোর কারনে রাস্তা বন্ধ হয়ে যায়, আটকা পড়ে চলাচলকারী যানবাহন। পরবর্তীতে গাড়ি চালক ও যাত্রীদের অনুরোধে কৃষকরা গাড়ি চলাচলের সুযোগ করে দেন। গাড়ি চালকরা জানান, কোন প্রতিবাদও করা যায়না তাদের বিরুদ্ধে। গাড়ি চালাতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হলে তাঁরা অনেক সময় চালককে একা পেয়ে মারমুখি হয়ে উঠে। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতে রাস্তাজুড়ে খড় শুকানোর কারনে চলন্ত গাড়ির ইঞ্জিন প্রচন্ড গরম থাকায় খড় লেগে যেকোন সময় অগ্নি দুর্ঘটনাও ঘটতে পারে।
সিএনজি চালক কল্যাণ ব্যার্নাজি বলেন,যারা এই সড়কে গাড়ি চালান তারা যে কীরকম ঝুঁতিতে আছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। অনেক সময় সড়কজুড়ে খড় থাকায় ব্রেকফেল হয়ে গাড়ি উল্টে যায়, এতে ঘটছে দুর্ঘটনাও। তিনি জানান, স্থানীয় পরিবহন নেতাদেরও বিষয়টি গাড়ি চালকরা জানিয়েছেন, তবে কোন কাজ হয়নি।
জানতে চাইলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন বলেন,রাস্তায় খড় শুকানো আমিও দেখেছি, বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আলমগীর হোসেন সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ওই বিষয়ে ব্যবস্থা নিতে গিয়ে আমাদের সুপারভাইজার ও সড়কের দ্বায়িত্বে থাকা কর্মীরা অনেক সময় হেনস্থার শিকার হয়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাও কঠিন,আমরাতো আর লাটিসোঁঠা নিয়ে ব্যবস্থা নিতে পারিনা। তিনি আরও বলেন,আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহায়তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
(একে/এএস/মে ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
২৪ আগস্ট ২০২৬
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
-1.gif)








