র্যাবের উপর হামলায় পদ হারালেন ছাত্রলীগ নেতা তানভীর
নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের আলোচিত ছাত্রলীগ সভাপতি তানভীর ভূঞাকে বারইয়ারহাটে র্যাবের ওপর হামলার ঘটনায় বহিষ্কার করা হয়েছে। ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত গতকাল রবিবার (২৯ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়।
এতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মোঃ তানভীর ভূঞা (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ১০নং ঘোপাল ইউনিয়ন শাখা) উক্ত পদ থেকে বহিষ্কার করা হলো।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু জানান, ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর ভুইয়া র্যাবের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়েছেন। এছাড়াও তিনি এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন, যার কারণে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে।
১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম জানান, ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সভাপতি তানভীর ভুইয়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গল মোড়া গ্রামের মজিবুল হক ভুঁইয়ার ছেলে।
উল্লেখ্য: গত ২৫ মে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ডাকাত গুজবে র্যাবের ওপর হামলায় র্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হয়। পদ হারানো ছাত্রলীগ সভাপতি তানভীরের কাছ থেকে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র্যাবের সদস্যরা।
তানভীর ওই এলাকায় মাদকসহ নানা অপরাধের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত বলে জানায় র্যাব। বারইয়ারহাট ও ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন পাশাপাশি। এ ঘটনায় র্যাব জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করেছে। এই তিন মামলার মধ্যে দুটিতে (হামলা ও মাদক) তানভীরকে আসামি করা হয়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
(এনকে/এসপি/মে ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
- কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর নৌকাবাইচ
- স্কুলের ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদ ও উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
- মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান
- চাটমোহরে জীবাশ্ম জ¦ালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরা যুবলীগের সাবেক আহবায়কসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ৪
- বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
- সুমন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমাণ্ড আবেদন
- উচ্চ হর্নে অতিষ্ঠ আদমদীঘির মানুষ, নীরব এলাকা যেন কাগজেই
- রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা
- ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’
- ১৩ বিঘা জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- হাজারীবাগে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
- বন্ধ শিল্পে প্রাণ ফিরুক
- মাদারীপুরের টেকেরহাট বন্দরে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- আগের চেয়েও একটু বেশি
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
-1.gif)








