E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে শিশুর অন্ধত্ব রোধে চিকীৎসকদের নিয়ে কর্মশালা

২০২২ জুন ০১ ১৭:৩৯:৫৭
গোপালগঞ্জে শিশুর অন্ধত্ব রোধে চিকীৎসকদের নিয়ে কর্মশালা

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : প্রি ম্যাচুউরড বা অপরিনত শিশুর রেটানা জনিত অন্ধত্ব রোধে আজ গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালে চিকীৎসকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসী।

উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম আন ওয়ারুর রউফ, সাবেক উপ- পরিচালক অমৃত লাল বিশ্বাস, সহকারী পরিচালক ডা. মো: আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, ডা. মো: সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

এ কর্মশালায় গোপালগঞ্জের সিভিল সার্জন, শিশু, গাইনী ও চক্ষুরোগ বিশেজ্ঞ ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ অংশ নেন।

(টিকেবি/এসপি/জুন ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test