E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রমিলা ফুটবলারদের ট্রাকসুট প্রদান করলেন ডি এফ সভাপতি শামীম হক

২০২২ জুন ০১ ১৯:০৬:৩৪
প্রমিলা ফুটবলারদের ট্রাকসুট প্রদান করলেন ডি এফ সভাপতি শামীম হক

দিলীপ চন্দ, ফরিদপুর : অনূর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবলে ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ায় ফরিদপুর জেলা মহিলা দলকে ট্রাকসুট বিতরণ করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও ডি এফ এর সভাপতি ‌ শামীম হক।

তিনি বুধবার বিকেলে আলিপুরে শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সে ফুটবলারদের হাতে ট্রাকসুট প্রদান করেন।

এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এর সঞ্চালনায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম হক ফুটবলারদের নিয়মিত খেলাধুলা করতে বলেন এবং এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে মোট ১৬ জন খেলোয়াড় সহ ম্যানেজারকে ট্রাকসুট প্রদান করা হয়।

(ডিসি/এএস/ জুন ০১, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test