গোপালগঞ্জে ৫৮ ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫৮ ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি ওই ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। প্রবেশ করতে দেয়া হচ্ছে না শ্রেনী কক্ষে। গ্রহন করা হয়নি অর্ধবার্ষিক পরীক্ষার ফি। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেনীর ১৩ জন, ৭ম শ্রেনীর ১৮জন, ৮ম শ্রেনীর ১৬ জন এবং ৯ম শ্রেনীর ১১ জন ছাত্রী রয়েছে।
আজ বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচী পালন করে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এসময় পরীক্ষায় অংশগ্রহনসহ শিক্ষা জীবন নিশ্চিতের দাবী সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক মোঃ শহীদুল ইসলাম খান।
তিনি বলেন, ৫৮ শিক্ষার্থী নিয়মিত ক্লাশ করে আসছিল। কিন্তু হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে তাদেরকে স্কুলে আসতে ও অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাঁধা দেয় কর্তৃপক্ষ। এর ফলে ওই সব শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বছরের অর্ধেক সময় অতিবাহিত হবার পর এমন সিদ্ধান্ত নেয়ায় শিক্ষার্থীরা অন্য স্কুলে ভর্তি হতে পারবে না। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এসব শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সায়েরা হাসিনা ও জাফরিন সুলতানা বলে, বছরের মাঝখানে এসে আমাদের ভর্তি বাতিল করা হয়েছে। এতোদিন আমরা এই স্কুলে লেখাপড়া করেছি। এখন আমরা স্কুলে যেতে পারছি না। এখন তো আমরা অন্য স্কুলেও ভর্তি হতে পারবো না। আমাদের অপরাধ কি? আমাদের লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে।
অভিভাবক হাবিবুর রহমান ও আরিফা পারভীন বলেন, গত ৫ এপ্রিল শেখ হাসিনা সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হুমায়রা আক্তার আকস্মিকভাবে বদলী হয়ে যান। তিনি ৫৮ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন করেন। তিনি চলে যাওয়ার পর শাহানাজ রেজা এ্যানি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। নতুন অধ্যক্ষ যোগদানের পর ওই ৫৮ শিক্ষার্থীকে অতিরিক্ত ছাত্রী ভর্তি হিসেবে অন্তভ’ক্ত করা হয়।
তারা আরো বলেন, আগামী ২ জুন থেকে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষার রুটিন দেয়া হয়েছে। সকল শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি গ্রহন করা হলেও ওই ৫৮ শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি গ্রহন করা হয়নি।
এ ব্যাপারে বিদ্যালয়ে যোগাযোগ করলে নাম প্রকাশ না করার শর্তে জানানো হয়, সাবেক অধ্যক্ষ ৫৮ শিক্ষার্থীর ভর্তি রেজিস্ট্রারে নাম তুলে না যাওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে আমরা তাদের পরীক্ষার ফি গ্রহন করছি না।
তবে, বর্তমান অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানি-র সাথে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এমন কি ক্ষুদ্র বার্তা দিয়ে তার সারা মেলেনি।
শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ হুমায়রা আক্তার বলেন, যে ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে, এটা দুঃখজনক। আমি ব্যাংকে চিঠি দিয়ে টাকা নিতে নিষেধ করলেও কিছু শিক্ষক ও কর্মচারীর যোগসাজগে এ কাজটি হয়েছে। আমি এ বিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করেছিলাম। কিন্তু বদলী জনিত কারণে এটি আর আগুইনি। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে তা সঠিক নয়। আমি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, যে ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিলের কথা বলা হচ্ছে তারা এ স্কুলের শিক্ষার্থীই না। স্কুলে তাদের কোন কাগজপত্র জমা নাই। হাজিরা খাতায় তাদের নাম নাই। তারা অবৈধভাবে স্কুলটিতে ক্লাস করছিলো। এ ব্যাপারটি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন।
(টিকেবি/এসপি/জুন ০১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








