E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় পথভ্রষ্ট শিশুকে বাড়ি ফিরিয়ে দিল পুলিশ

২০২২ জুন ০১ ১৯:১৭:১৩
টুঙ্গিপাড়ায় পথভ্রষ্ট শিশুকে বাড়ি ফিরিয়ে দিল পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পথভ্রষ্ট শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে পথভ্রষ্ট শিশু লিখন মন্ডলকে (৮) তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে। তার বাবার নাম তাপস মন্ডল।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর জানান, মঙ্গলবার ভোরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে পথ ভ্রষ্ট হয়ে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে চলে আসে। তখন স্থানীয়রা শিশুটির গ্রাম ও বাবা মার নাম জানতে চায়। কিন্তু বাবা মায়ের নাম বলতে পারলেও গ্রামের নাম বলতে পারেনি। পরে বিকালে স্থানীয় লোকজন শিশুটিকে থানায় হস্তান্তর করে।

ওসি আরো জানান, শিশুটি তার বাবা মায়ের নাম বলতে পারলেও গ্রামের নাম বলতে পারেনি। তখন কোন দিক থেকে গিমাডাঙ্গা গ্রামে এসেছে সে বিষয়ে কিছুটা জানায় শিশুটি। পরে থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম শিশুটির দেখানো পথ ধরে খুঁজতে খুঁজতে গোপালপুর বাজারে পৌঁছায়। স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করে বাড়ি খুজে শিশুটির মায়ের কাছে পৌঁছে দিয়ে আসে।

শিশুটির মা রিতা মন্ডল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি লিখন বাড়িত নেই। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে খুবই চিন্তায় ছিলাম আমরা। পরে রাতে পুলিশ লিখন কে বাড়ি পৌঁছে দেয়। তাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

(টিকেবি/এসপি/জুন ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test